Article By – সুনন্দা সেন

গত ছয় মাস ধরে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে শিশু খাদ্যে রিফাইন বা পরিশোধিত চিনির ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। এর মাঝেই বড়ো সিদ্ধান্ত নিলো জনপ্রিয় কোম্পানিটি। চলতি বছরের এপ্রিল মাসে একটি সুইস তদন্তকারী সংস্থা এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক (IBFAN) ‘পাবলিক আই (Public Eye)’ অভিযোগ করে যে ভারতে বিক্রি হওয়া বেবি সিরিয়াল পণ্যগুলিতে অর্থাৎ সেরেলাকে পরিশোধিত চিনি যোগ করা রয়েছে। অভিযোগের পর FMCG বিগজির দিকে আঙ্গুল ওঠে। কোম্পানিটি বাজারে একটি অস্থিরতা এবং অভিযোগের সম্মুখীন হয়।
নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণ বলেছেন, কোম্পানি রিফাইন বা পরিশোধিত চিনি ছাড়াই শিশু খাদ্য তৈরী করা হবে। জানা যাচ্ছে নেসলে ইন্ডিয়া কোনো পরিশোধিত চিনি ছাড়াই ‘সেরেলাক (Cerelac)’ ভেরিয়েন্ট প্রবর্তন করতে চলেছে। ভারতে সম্প্রসারিত সেরেলাক পরিসরে নেসলে ইন্ডিয়ার এখন ২১ টি ভেরিয়েন্ট থাকবে। যার মধ্যে ১৪টি ভেরিয়েন্টে কোন পরিশোধিত চিনি থাকবে না। আর এই ১৪টি ভেরিয়েন্টের মধ্যে ৭টি ভেরিয়েন্ট চলতি বছরের নভেম্বর মাসের শেষের মধ্যে পাওয়া যাবে এবং ব্যালেন্সটি আগামী সপ্তাহে চালু করা হবে।
এর পাশাপাশি দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল সম্পর্কে নারায়ণন বলেন, ভোক্তা চাহিদা এবং বিশেষ করে কফি এবং কোকোর জন্য উচ্চ দ্রব্যমূল্য সহ একটি চ্যালেঞ্জিং বাহ্যিক পরিবেশ সত্ত্বেও নেসলে প্রবৃদ্ধি প্রদানে স্থিতিশীল ছিলো। জুন – সেপ্টেকবর ত্রৈমাসিকে কোম্পানির শীর্ষ ১২টি ব্র্যান্ডের মধ্যে পাঁচটি ব্র্যান্ড দ্বি-অঙ্কে বৃদ্ধি আনতে সক্ষম হয়েছে। কোম্পানির নিট মুনাফা হয়েছে ৮৯৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের ৯০৮ কোটি টাকার থেকে সামান্য কম। অবশ্য শেষ ত্রৈমাসিকে বিক্রি ১% বেড়েছে।




