Article By – সুনন্দা সেন

নেসলে ইন্ডিয়া লিমিটেড ৩ এপ্রিল, ২০২৫ ওড়িশার খোরধায় অবস্থিত তাদের দশম এবং পূর্বভারতের প্রথম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মাননীয় মোহন চরণ মাঝি। এই উদ্যোগটি কোম্পানির সম্প্রসারণ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রতি অঙ্গীকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। খোরধা কারখানাটি তার প্রথম পর্যায়ে প্রায় ৯০০ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগের প্রতিনিধিত্ব করছে। আর নেসলে ইন্ডিয়ার ফুড পোর্টাল উৎপাদিত পণ্যের উপর ফোকাস করবে। যা মধ্যে প্রিপেয়াড ডিস বা প্রস্তুত করা খাবার এবং রান্নার উপকরণ অন্তর্ভুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি খোরধা জেলায় এই অত্যাধুনিক ফ্যাসিলিটি স্থাপনে নেসলে ইন্ডিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং নেসলে ইন্ডিয়াকে তাদের প্রচেষ্টায় রাজ্য সরকারের অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেছেন। নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সুরেশ নারায়ণন বলেন, ভারতকে গুরুত্বপূর্ণ মার্কেট হিসেবে পুনরায় নিশ্চিত করার পর নেসলে ওড়িশায় তার দশম কারখানা স্থাপনের ঘোষণা করেছে। যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অবিচল অংশ। আর তিনি বলেন, এই কারখানাটি কোম্পানির সহায়তার পাশাপাশি টেকসই উৎপাদন, বৈচিত্রা এবং ডিজিটাল পরিচালিত সুবিধার উদাহরণ হিসাবেও প্রতিষ্ঠিত হবে।
তবে এই প্রথম নয়, নেসলে ইন্ডিয়ার বিদ্যমান উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে পাঞ্জাবের মোগা, তামিলনাড়ুর চোলাকি, কর্ণাটকের নানজানগুড, গোয়ার পোন্ডা ও বিচোলিম, হরিয়ানার সামালদা, উত্তরাখন্ডের পন্তনগর, হিমাচল প্রদেশের তাহলিওয়াল এবং গুজরাটের সানন্দ। আর এই সর্বই ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অবিচল এবং অবিচ্ছিন্ন অংশ। আর আগামীতে খোরধার কারখানাটি ভারত জুড়ে গ্রাহকদের সেবা প্রদান এবং তাদের রিচ প্রসারের জন্য কোম্পানির প্রতিশ্রুতির প্রতীক।




