buzywithinfoBuzy With Info
Everything About Business
Noyel

দায়িত্ব গ্রহণের পরেই বড় ঘোষণা নোয়েল টাটার! কর্মী নিয়োগে কী গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নিলেন তিনি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দায়িত্ব ভার অন্য কাধে গেলে নিয়মে পরিবর্তন আসে। আর সেটাই স্বাভাবিক। যে কারণ টাটা ট্রাস্টের দায়িত্ব স্যার রতন টাটার মৃত্যুর পর তার ভাই নোয়েল টাটার কাধে যাওয়ার পর থেকে উঠছিল একাধিক প্রশ্ন। এবার সেই সকল প্রশ্নের কিছু উত্তর পাওয়া গেল। কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহিত হয়েছে। অবশ্য এই বদল সংস্থার সাধারণ কর্মীদের জন্য প্রযোজ্য নয়। কারণ সীদ্ধান্তটি নেওয়া হয়েছে ট্রাস্টের সদস্যদের জন্য তাদের কথা ভেবে। 

6 2

নোয়েল টাটা ট্রাস্টের সদস্যদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন। এক প্রতিবেদনে উল্লেখ করে জানানো হয়েছে যে, স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের সদস্যরা এবার থেকে স্থায়ী সদস্য বা ট্রাস্টিরূপে গণ্য হবেন। এই সীদ্ধান্তের পরে বোর্ড সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত নিলে অবসর নেবেন না এবং ট্রাস্টের সমস্ত সদস্যের সম্মতির পেলেই নতুন সদস্য নিয়োগ হবে। আর এই সিদ্ধান্ত ১১ অক্টোবর নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের প্রধান হিসাবে নিযুক্ত করার পরে দ্বিতীয় বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে।
দুই ট্রাস্টের মধ্যে টাটা গ্রুপের অনেক নামি কোম্পানির শেয়ারও। টাটা ট্রাস্ট টাটা গ্রুপের সমস্ত জনহিতকর কার্যক্রম পরিচালনা করে থাকে। স্যার রতন টাটা ট্রাস্টের কাছে এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের কাছে টাটা সন্সের যথাক্রমে ২৭.৯৮% এবং ২৩.৫৬% শেয়ার রয়েছে। টাটা সন্স টাটা গ্রুপের মূল কোম্পানি, হোটেল, অটোমোবাইল, কনজিউমার প্রডাক্ট এবং এয়ারলাইন সহ বিভিন্ন সেক্টরে ৩০টি ফার্মের তত্ত্বাবধান করে। বছরের পর বছর ধরে জাগুয়ার ল্যান্ড রোভার এবং টেটলি টি-এর মতো ব্র্যান্ডগুলি অধিগ্রহণের মাধ্যমে টাটা সন্স একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading