buzywithinfoBuzy With Info
Everything About Business
Jensen Huang

বেফাঁস মন্তব্যে 68664 কোটির ক্ষতি! কী এমন বললেন জেনসেন হুয়াং?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সব সময় ভেবেচিন্তে কথা বলা উচিত। অনেক সময় চিন্তা না করে কিছু বললে প্রচুর ক্ষতি হয়ে যায়। কোয়ান্টাম কম্পিউটিং শিল্পে একই রকম ঘটনা ঘটেছে। বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে গণ্য একজন ব্যক্তির বক্তব্য ইন্ডাস্ট্রিতে এমন ঝড় তুলেছিল যে এক ধাক্কায় 8 বিলিয়ন ডলার (প্রায় 68664 কোটি টাকা) নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই ব্যক্তি আর কেউ নন, জেনসেন হুয়াং, Nvidia -র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।

9

Nvidia একটি প্রযুক্তি কোম্পানি। এটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) ডিজাইন এবং উত্পাদনের জন্য পরিচিত। এই কোম্পানি জটিল কম্পিউটিং এর জন্য চিপ তৈরি করে। বুধবার, 8 জানুয়ারি, হুয়াং কোয়ান্টাম কম্পিউটিং এর ভবিষ্যত সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন।

কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) এ হুয়াং বলেন, “বর্তমানে যা পাওয়া যাচ্ছে তার থেকে 1 মিলিয়ন গুণ বেশি কোয়ান্টাম প্রসেসিং প্রয়োজন।” একটি ভালো মানের কোয়ান্টাম কম্পিউটার বাজারে আনতে 15 থেকে 30 বছর সময় লাগতে পারে। তার বক্তব্য কোয়ান্টাম কম্পিউটিং শিল্পে বিতর্ক শুরু করেছে। এই বিতর্কটি কোয়ান্টাম কম্পিউটিং এর বর্তমান উপযোগিতা এবং ভবিষ্যত সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরছে।

শিল্প বিশেষজ্ঞরা হুয়াংয়ের বক্তব্যকে ভুল বলে মনে করেছেন। হুয়াংয়ের এই বক্তব্য কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানির শেয়ারে প্রভাব ফেলেছিল। এই শিল্পের শেয়ার মুহূর্তের মধ্যে ক্র্যাশ করে 40 শতাংশের বেশি পরে যায়। এর ফলে এই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ 8 বিলিয়ন ডলার (প্রায় 68664 কোটি টাকা) কমেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading