সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে Paytm Payment Bank জানিয়েছে, এক বছর বা তার অতিরিক্ত সময় ধরে পড়ে থাকা অ্যাকাউন্টগুলি বন্ধ করতে তৎপর সংস্থা। যে কারণে প্রত্যেক গ্রাহকের সাথে যোগাযোগ করছে Fintech company –টি। এবং তার উদ্দেশ্যে নোটিশও পাঠানো হচ্ছে। অবশ্য Paytm জানিয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করার আগে যে সকল গ্রাহকদের অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে না বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টধারীদের ৩০ দিনের সময় দেওয়া হচ্ছে। গত কয়েক মাস ধরে Paytm পেমেন্ট ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে।
চলতি বছরের প্রথমার্ধের শুরুতে RBI- এর রাডারে আসে Paytm। যার পরে কেন্দ্রীয় ব্যাংক Fintech company–র ব্যাংকের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের নতুন কোনো গ্রাহক যুক্ত হতে পারেনি। এমনকি বহু সংখ্যক গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ না করলেও টাকা তুলে নিয়েছেন। যে কারণে ফিনটেক ব্যাংকে জিরো ব্যলেন্স অ্যাকাউন্টগুলি এবার বন্ধ তৎপরতা দেখিয়েছে কোম্পানি। জানা যাচ্ছে চলতি বছরের ২০জুলাই থেকে Paytm জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে।
সরকারি প্রকল্পের কোর্স

ফিনটেক সংস্থাটি গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে, নিজেরাও চাইলে অ্যাপে গিয়ে ‘নিড হেল্প উইথ নন- অর্জার রিলেটেড কোয়াজিন’ নামক অপশনে গিয়ে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। অবশ্য সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হতে দুদিন সময় লাগবে। অ্যাকাউন্ট বন্ধ করার আগে যাবতীয় ব্যালেন্স তুলে নিতে হবে। সেক্ষেত্রে গ্রাহকদের ইচ্ছে করলে অন্য ব্যাংকে পেটিএম ওয়ালেটের টাকা সরিয়ে নিতে পারেন। পাশাপাশি, কেন-কাটার ক্ষেত্রে পেটিএম ওয়ালেটের টাকা খরচ করতে পারবেন।
Article By – সুনন্দা সেন




