Article By – সুনন্দা সেন

Paytm (পেটিএম) Juspay-সহ থার্ড পার্টি পেমেন্ট অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্মগুলির ব্যবহার বন্ধ করার নেওয়ার সিদ্ধান্ত বিষয়ে ঘোষণা করেছে। কারণ ডিজিটাল প্ল্যামোট প্ল্যাটফর্মটি ডিরেক্ট পেমেন্ট প্রসেসে রূপান্তরিত হচ্ছে। এই পদক্ষেপটি ফিনটেক সেক্টরে ক্রমবর্ধমান প্রবণতার সাথে সাঞ্জস্যপূর্ণ। যেখানে আগে থেকেই Razorpay, Phonepe এবং Cashfree Payments-এর মতো কোম্পানিগুলিও কার্যক্রমকে সহজতর করতে এবং লেনদেনের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারি বা মিডিয়েটার প্ল্যাটফর্মগুলি থেকে দূরে সরে গেছে।
ব্যবসায়িদের কাছে পাঠানো এক বার্তায় (communication to merchants) Paytm জানিয়েছে যে ১ এপ্রিল ২০২৫ থেকে সমস্ত লেনদেন কেবলমাত্র paytm পেমেন্টস সার্ভিসেস লিমিটেড বা PPSL-এর মাধ্যমে প্রক্রিয়া করা হবে। কোম্পানিটি ব্যবসাগুলিকে বাধা এড়াতে সময়সীমার আগেই ডিরেক্ট পেমেন্ট প্রসেসের সাথে নিজেদের পেমেন্ট সিস্টেম চালু করতে বলেছে। এর মাধ্যমে প্রক্রিয়াকরণের সময় কোম্পানিগুলি বাধা এড়াতে সমর্থ হবে।
Paytm তার মার্চেন্ট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আমাদের ব্যবসায়ীদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং দক্ষ পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা আমাদের পেমেন্ট গেটওয়ে অবকাঠামো উন্নত করছি। ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর, PPSL শুধুমাত্র তার প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি লেনদেন সমর্থন করবে এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি Juspay এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবে না।”




