Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ৪মার্চ, ২০২৫ এক বিনিময় ফাইলিংয়ে RIL জানিয়েছে, পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মিনিস্ট্রি (মন্ত্রণালয়) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এবং তার কনসোর্টিয়াম পার্টনারদের থেকে ২.৮১ বিলিয়ন ডলার দাবি করেছে,ONGC-এর ব্লক থেকে KG-D6 ব্লকে গ্যাস ট্রান্সফার সংক্রান্ত দীর্ঘস্থায়ী বিরোধের জন্য । ফাইলিংয়ে বোল্ড হরফে উল্লেখ করা হয়েছে, “পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মিনিস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, BP এক্সপ্লোরেশন এবং NIKO লিমিটেড নামক PSC কন্ট্রাকটারদের কাছে ২.৮১ বিলিয়ন ডলারের দাবি করেছে।”
এই দাবিটি ২০১৮ সালের একটি কেসের সাথে সম্পর্কিত। যখন ভারতে সরকার (GOI) KG-D6 কনসোর্টিয়ামের মধ্যে RIL ও রয়েছে বলে দাবি করা হয়। আর এও বলা হয় যে কোম্পানিটি ONGC-এর সংলগ্ন ব্লকগুলি থেকে গ্যাস স্থানান্তরের জন্য দায়ী। প্রাথমিকভাবে মন্ত্রণালয় অভিযুক্ত অভিবাসনের জন্য প্রায় ১.৫৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায়। তবে পরবর্তীতে একাধিক আইনি প্রক্রিয়ার কারণে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। অবশেষে কেসটি দিল্লী হাইকোর্টে পৌঁছায়। ২০২৩ সালে মে মাসে, দিল্লী হাইকোর্টের একক বিচারকের বেঞ্চ রিলায়ন্স ইন্ডাস্ট্রিজের পক্ষে রায় দেওয়া সালিশি রায়ের বিরুদ্ধে কেন্দ্রের চ্যালেঞ্জ খারিজ করে।
তবে তারপর কেন্দ্র সরকার ডিভিশন বেঞ্চে আপিল করার পরে। আদালত ৩ মার্চ, ২০২৫-এ জারি করা রায়ে পূর্ববর্তী সীদ্ধান্ত বাতিল করে দেয়। আর এই রায় ঘোষণার পরে পেট্রোলিয়াম বাতিল করে দেয়। আর এই রায় ঘোষণার পরে পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মিনিস্ট্রি তাদের চাহিদা ২.৮১ বিলিয়ন ডলারে উন্নীত করেছে বলে জানা যাচ্ছে, সর্বশেষ আইনি অগ্রগতি এবং গ্যাস ট্রান্সফার (স্থানান্তর) ইস্যুর পুনর্মূল্যায়নের বিষয় উল্লেখ করার সাথে।




