buzywithinfoBuzy With Info
Everything About Business
adani group

ভারতের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ সিস্টেম তৈরীর পরিকল্পনা চলছে; আদানি গ্রুপের নতুন উদ্যোগ দিচ্ছে চমক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসিয়াল সূত্র জানিয়েছে যে ভারতে বৃহত্তম BESS ইনস্টলেশন এবং বিশ্বের বৃহত্তম একক স্থানীয় BESS স্থাপনার একটি পরিকল্পনা নিয়ে আদানি গ্রুপ একটি প্রস্তাব রেখে। আর জানিয়েছে যে তারা এই পরিকল্পনা দ্বারা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) খাতে প্রবেশ করছে। গুজরাটের খাভদায় নির্মিত এই প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চেয়ারম্যান গৌতম আদানি বলেন, এনার্জি স্টোরেট একটি নবায়নযোগ্য বা রিনিয়োবেল পাওয়ার্ড ফিউচারের ভিত্তি প্রস্তর। 

8 3

এছাড়া আদানি গ্রুপের প্রকল্পটি কেবল ঐতিহাসিক প্রকল্প নয়, এটি ভারতের এনার্জি ইন্ডিপেনডেন্সি এবং স্থায়িত্বের প্রতি কোম্পানির ব্যবসায়িক প্রতিশ্রুতিকেও শক্তিশালী করছে। এছাড়া উদ্যোগটি দেশকে ব্যপকভাবে নির্ভরযোগ্য, ক্লিয়ার এবং সাশ্রয়ী মূল্যের এনার্জি সলিউশন প্রদান করতেও সক্ষম হবে। এছাড়া BESS সেক্টরে প্রবেশের মাধ্যমে আদানি গ্রুপ বৃহৎ পরিসরে এনার্জি স্টোরেজ বিনিয়োগকারী গ্লোবাল এনার্জি লিডারের সাথে যোগ দিয়েছে। আর তাই আধুনিক শক্তি ব্যবস্থার জন্য ব্যাটারি এনার্জি সেভার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

BESS প্রকল্পের পাওয়ার ক্যাপাসিটি হবে ১,১২৬ মেগাওয়াট (MW) এবং এনার্জি ক্যাপাসিটি ৩,৫৩০ MWh। যার অর্থ এটি প্রায় তিন ঘন্টার জন্য ১,১২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারে। ৭০০ টিরও বেশি ব্যাটারি কন্টেইনার ব্যবহার করা হবে, যা এটিকে ভারতের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম একক-স্থানীয় শক্তি সঞ্চয় ব্যবস্থাগুলির মধ্যে একটি করে তুলবে। এই প্রকল্পে উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হবে যা সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করবে। এটি পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা পরিচালনা করতে, বিভিন্ন সময়ে শক্তির ব্যবহার পরিবর্তন করতে এবং কার্বন নির্গমন কমাতে সাহায্য করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading