buzywithinfoBuzy With Info
Everything About Business
pvrinfig

ক্ষতির জন্য দায়ী ফ্লপ বলিউড সিনেমা! কত টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে PVR Inox?

ভারতের বৃহত্তম মাল্টিপ্লেক্স অপারেট PVR Inox সম্প্রতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন মাস)- এর ফলাফল প্রকাশ করেছে। শুক্রবার (১৯জুলাই, ২০২৪) বছরের প্রথম ত্রৈমাসিক রিপোর্ট পেশ করার সময় মাল্টিপ্লেক্স অপারেটর জানিয়েছে যে, বছরের প্রথমেই তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। আর তার অন্যতম কারণ হিসাবে দায়ী করেছে সংখ্যায় কম বড় বাজেটের বলিউড সিনেমা এবং বক্স অফিসের দুর্বল রিটার্নের কারণে। মাল্টিপ্লেক্স অপারেটরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে দ্বিগুণেরও বেশি ক্ষতি হয়েছে। 

4

২০২৩ সালে PVR এবং Inox- এর মার্জড হয়। বর্তমানে একীভূত কোম্পানিটি জানিয়েছে যে, তার প্রথম ত্রৈমাসিকে ১.৭৯ বিলিয়ন টাকা বা ২১.৪ মিলিয়ন ডলারের একত্রিত নিট লোকসান হয়েছে। যা গত অর্থবছরে একই ত্রৈমাসিকে ৮১৬ মিলিয়ন টাকার লোকসানের থেকে অনেক বেশি ক্ষতির ইন্ডিকেশন দেয়। PVR Inox- এর সাথে রিপোর্টে আরও জানিয়েছে যে, জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে মুভি রিলিজ ১৩% কমেছে। যার কারণ হিসাবে বিশ্লেষকরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট, ভরতের লোকসভা নির্বাচন এবং T20 Men’s ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে চিহ্নিত করেছে। 

New in article ads By Sir 1

PVR এবং Inox একত্রিত ভাবে জানিয়েছে যে মুভি রিলিজের পাশাপাশি ব্লকবাস্টার সিনেমার সংখ্যাও হ্রাস পেয়েছে। মাত্র তিনটি সিনেমা ১ বিলিয়ন টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে এই সময়ে। মাল্টিপ্লেক্স অপারেটরের প্রায় অর্ধেক আয় আসে টিকিটের সেল থেকে যা ১৪.৫% হ্রাস পেয়েছে। আর Food and beverages (খাবার ও পানীয়) sale সংস্থার ৩৩% আয়কে প্রভাবিত। তা এই ত্রৈমাসিকে ৬.১% হ্রাস পেয়েছে। যার ফল স্বরুপ PVR Inox- এর আয় প্রায় ৯% ১১.৯১ বিলিয়ন রুপি হয়েছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading