buzywithinfoBuzy With Info
Everything About Business
rlceindfig

সস্তায় অপরিশোধিত তেল কেনার সুযোগ পেল রিলায়েন্স! খবর আসতেই বাড়ল শেয়ারের দাম

দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকারীদের জন্য রইল বড় সুখবর। দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করার জন্য অনুমতি পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। আমেরিকা ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, মার্কিন সরকার রিলায়েন্সকে সেখান থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে বলে খবর।

July 18 New in article ads By Sir 1

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে। শীঘ্রই ভেনেজুয়েলা থেকে ক্রুড অয়েল ক্রয় শুরু করার পরিকল্পনা করছে রিলায়েন্স। তার মনে করা হচ্ছে, আগামী দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার বিএসই সেনসেক্সে পতন হয়েছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল 11.00 টায় 1.27 শতাংশ বেড়ে 3013.40 টাকায় ট্রেড করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর শেয়ার। এই সময়ের মধ্যে, 117 সেনসেক্স পয়েন্ট কমেছে। ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের মতে, গত বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভেনেজুয়েলা থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রিলায়েন্সের অংশ ছিল প্রায় 90 শতাংশ।

এই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেনি মার্কিন ট্রেজারি। জবাব মেলেনি রিলায়েন্সের পক্ষ থেকেও। গত বছর অস্থায়ীভাবে ভেনেজুয়েলার সোনা ও অপরিশোধিত খাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দল দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা প্রদান করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন করেনি ভেনিজুয়েলা।

New in article ads By Sir 1

ফলে এপ্রিলে ভেনিজুয়েলার ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। এই ঘটনার পর ভেনেজুয়েলায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে অনুমতি চেয়ে আবেদন করে তেল কোম্পানিগুলি। শিপিং রিপোর্ট এবং কেপলার ডেটা অনুসারে, জুন মাসে ভেনেজুয়েলার অপরিশোধিত রফতানি প্রতিদিন 654,000 ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা কিনা 2020 সালের এপ্রিলের পর সর্বোচ্চ।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading