buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2025 03 07T161458.004

সর্বোচ্চ স্তর থেকে ৫.৪ লক্ষ কোটি টাকার লোকসানের সম্মুখীণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে শেয়ার! RIL-এর ভবিষ্যৎ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর শেয়ার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। BSE-তে তাদের সর্বোচ্চ ১,৬০৮.৯৫ টাকার শেয়ারের দাম থেকে ২৫% কমেছে। রিটেল মার্কেটে মন্দা এবং দুর্বল পরিশোধন মার্জিনের মধ্যে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (FII)-দের বিক্রি ফলে কোম্পানিটির ৫.৪ লক্ষ কোটি টাকায় মূল্য হ্রাস পেয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের জানুয়ারী থেকে এই শেয়ারের পারফর্ম্যন্স নিফটির থেকে ১০% পিছিয়ে পড়ে, যা ব্যপক নেতিবাচক সেন্টিমেন্ট তৈরি করেছে। সাম্প্রতিক ট্রেডিং সেশনগুলিত RIL-এর শেয়ার ৪% রিকোভার করে। তবে এই পুনরুদ্ধারের স্থায়িত্ব অনিশ্চিত।

8 3

জেফরিস বিশ্লেষকরা বর্তমান মূল্যায়নকে অত্যাধিক নেতিবাচক বলে মনে করেন। সাথে উল্লেখ করেন যে বাজার মূলধন RIL-এর রিটেইল বিভাগের জন্য ৪৮ বিলিয়ন ডলার। যা তার পূর্ববর্তী ফান্ড রাউন্ডের ১০৮ বিলিয়ন ডলার মূল্যায়নে তুলনায় যথেষ্ট কম। অবশ্য তারা ২০২৫-২৬ অর্থবছরে রিটেল গ্রোথের বৃদ্ধি এবং সম্প্রসারণের মাধ্যমে ১৫% বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে। অতিরিক্ত ইতিবাচক থাকার কারণগুলির মধ্যে রয়েছে সম্ভাব্য শুল্ক বৃদ্ধি, JIO-এর তালিকাভুক্তির সম্ভাবনা কং O2C ব্যবসায়িক উন্নতি। জেফারিস তাদের ‘বাই’ সুপারিশে ১,৬৬০ টাকার লক্ষ্যমাত্রা ধরে রেখেছে।

পূর্ববর্তী শুল্ক সমন্বয়গুলি রাজস্বে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তাই তা বিবেচনা করে দেখতে গেলে কোম্পানির ARPU বৃদ্ধি সম্ভবনা এখনও শক্তিশালী। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ তাদের রেটিং ১,৪০০ টাকা লক্ষ্য মূল্যের সাথে ‘বাই’-এ উন্নীত করেছে। তারা রিটেইল খাতে ধীর গতির সাথে উন্নতির প্রত্যাশা করছে। যার ফলে টেলিকম সেক্টরে IPO এবং ট্যারিফ বৃদ্ধির সম্ভবনা রয়েছে। রিটেল বিভাগ বর্তমানে কার্যক্রম সুবিন্যস্ত করছে। আর সম্প্রসারণ বজায় রেখে নন-পারফরমিং আউটলেটগুলি বন্ধ করছে। এই একত্রীকরণ বা মার্জ চলতি অর্থবছরের মধ্যে শেষ হওয়ার কথা। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading