Article By – আস্তিক ঘোষ

ডেল্টা গ্যালিলের সঙ্গে হাত মেলাল রিলায়েন্স রিটেইল ভেঞ্চার। দেশের বৃহত্তম খুচরা কোম্পানি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস। রিলায়েন্স রিটেইল ভেঞ্চার পরিচালনা করেন শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। অন্যদিকে, সারা বিশ্বে ইনারওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের মতো পণ্য তৈরি করে ডেল্টা গ্যালিল। ডেল্টা গালিল ব্র্যান্ডেড এবং প্রাইভেট লেবেল ইননারওয়্যার, অ্যাক্টিভওয়্যার, লাউঞ্জওয়্যার এবং ডেনিম পোশাকের বিশ্বব্যাপী বিখ্যাত নির্মাতা। দুই কোম্পানির নতুন অংশীদারিত্বের অধীনে, উভয় কোম্পানি 50/50 অনুপাতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।
ভারতীয় বাজারে ইনারওয়্যার সহ পোশাক বিভাগে সুযোগগুলিকে কাজে লাগাতেই এই উদ্যোগ রিলায়েন্স রিটেইল ভেঞ্চার এবং ডেল্টা গ্যালিলের। এই অংশীদারিত্বের মাধ্যমে, ভারতীয় গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা পূরণ করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় উভয় সংস্থাই। নতুন ডিজাইন এবং উদ্ভাবনের উপর ফোকাস করবে এই কোম্পানি। এই যৌথ উদ্যোগের মাধ্যমে দ্রুত বর্ধনশীল ভারতীয় বাজারে উপস্থিতি জোরদার করবে ডেল্টা গ্যালিল। বলাই বাহুল্য, জকি উৎপাদনকারী প্রতিষ্ঠান পেজ ইন্ডাস্ট্রিজকে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।
রিটেইল স্টর, পাইকারি এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে তার বিখ্যাত ইনারওয়্যার এবং অ্যাক্টিভওয়্যার বিক্রি করবে ডেল্টা গ্যালিল। নতুন অংশীদারিত্বের অধীনে, ডেল্টা গ্যালিল যৌথ উদ্যোগের নকশা ও নির্মাণেও সহযোগিতা করবে। এর মাধ্যমে রিলায়েন্সের নিজস্ব প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য পণ্য তৈরি করা হবে। রিলায়েন্স রিটেল পরিবারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ডেল্টা গালিলকে স্বাগত জানিয়েছেন রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস-এর এমডি ভি. সুব্রম্ভ্যনম। তিনি বলেন, “ইনারওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারে বিশ্বব্যাপী উদ্ভাবক হিসাবে ডেল্টা গ্যালিলের খ্যাতি ভারতীয় গ্রাহকদের মানসম্পন্ন উদ্ভাবনী পণ্য সরবরাহ করার জন্য রিলায়েন্স রিটেলের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একসাথে, আমরা আমাদের খুচরা প্ল্যাটফর্মে ইনারওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের অংশ জুড়ে গ্রাহকদের সেরা পণ্য অফার করতে প্রস্তুত।”




