buzywithinfoBuzy With Info
Everything About Business
FIG 21

পটনা কিংবা হায়দরাবাদ! একাধিক শহর থেকে অযোধ্যায় যাচ্ছে না বিমান, কী বলছে SpiceJet?

এই বছরের শুরুটাই হয়েছিল অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের পবিত্র অনুষ্ঠান দিয়ে। এর আগে সরকার অযোধ্যা শহরে বিমানবন্দর, নতুন রেলস্টেশন, নতুন বাসস্ট্যান্ড ইত্যাদি -সহ আরও অনেক সুবিধা প্রদান করেছিল। এর পরিপ্রেক্ষিতেই দেশের বিভিন্ন শহর থেকে প্রায় সব airlines অযোধ্যায় সরাসরি ফ্লাইট চালু করেছে।

4

এর মধ্যে ছিল Spicejet airlines-ও । কিন্তু এখন অযোধ্যার ফ্লাইটে পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না সংস্থাটি। আর ঠিক এই কারণেই এই সংস্থাটি বেশিরভাগ শহর থেকে সরাসরি ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।

বর্তমানে কোন কোন শহর থেকে অযোধ্যার ফ্লাইট পাবেন?

এই বছরের 1 ফেব্রুয়ারি 2024 থেকে স্পাইসজেট চেন্নাই, আহমেদাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, পটনা এবং দরভাঙ্গার মতো প্রধান শহরগুলিকে তাদের পরিষেবায় যুক্ত করেছে। পরে এই তালিকায় হায়দরাবাদের নামও যোগ হয়। একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি বর্তমানে শুধুমাত্র দিল্লি এবং আহমেদাবাদ থেকে অযোধ্যায় সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এর ফলে  মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, পটনা এবং দরভাঙ্গা থেকে অযোধ্যার সরাসরি কোনও ফ্লাইট নেই।

সরকারি প্রকল্পের কোর্স

কবে থেকে বন্ধ হয়েছে স্পাইসজেটের বিমান পরিষেবা?

স্পাইসজেট চলতি বছরের 2 এপ্রিল 2024 তারিখ হায়দরাবাদ থেকে অযোধ্যা যাওয়ার সরাসরি ফ্লাইট চালু করেছিল। সপ্তাহে তিন দিন এই সুবিধা পাওয়া যেত। কিন্তু যাত্রীর অভাবে এই ফ্লাইটটি বন্ধ রাখতে হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই রুটে শেষ ফ্লাইটটি 20 মে 2024 সালে পরিচালিত হয়েছিল। অর্থাৎ 1 জুন 2024 তারিখ থেকে এই পরিষেবা বন্ধ রয়েছে।

Airlines

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading