Article By – সুনন্দা সেন

বিশেষ সূত্র এবং বিষয়টির সাথে সম্পর্কিত ব্যক্তিদের মতে, ফুড অ্যান্ড গ্রোসারি (মুদিখানার প্রোডাক্ট) সরবরাহকারী প্ল্যাটফর্ম স্যুইগী তার রাইড হেলিং স্টার্টআপ রেপিডোর প্রায় ১২% অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই বিক্রয় প্রক্রিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মটি ২,৫০০ কোটি টাকা বা ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এদিকে এই চুক্তির ফলে রেপিডোর মূল্য ২.৭-৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। যা গত বছরের ১.১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের তুলনায় উল্লেখযোগ্য বেশী। এছাড়া আরও জানা যাচ্ছে যে কোম্পানিটি ব্যালেন্স সিটের তীব্রচাপের মুখে পড়ে এই সীদ্ধান্তটি নিতে চলেছে।
ব্যাঙ্গালুরু ভিত্তিক পণ্য ডেলিভারি এই সংস্থাটির টানা পাঁচ প্রান্তিকে লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে গত দুই প্রান্তিকে ২,২৭৮ কোটি টাকার (২৬৮ মিলিয়ন ডলারের) নিট লোকসান হয়েছে। যার ফলে কোম্পানির ক্যাশ রিজার্ভ কমে এসেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে স্যুইগীর কাছে নগদ এবং সমতুল্য ৫,৩৫৮ কোটি টাকা ছিল। রেপিডোর স্টেক বিক্রির মাধ্যমে এই সংখ্যাটি আরও বৃহৎ হবে। কারণ রেপিডোর অবস্থান ভালো রয়েছে। আর বিক্রি থেকে প্রাপ্ত আয় স্যুইগীকে ব্লিঙ্কিট, জেপটো, বিগবাস্কেট, ফ্লিপকার্ট মিনিটের মতো প্ল্যাটফর্মগুলির সাথে লড়তে সাহায্য করবে।
যদি স্যুইগী বৃহৎ প্রাতিষ্ঠানিক ক্রেতা খুঁজে পায়, তাহলে কোম্পানিটি রেপিডোতে তার তিন বছরের পুরনো ১২০ মিলিয়ন ডলার (প্রায় ৯৫০ কোটি টাকা) বিনিয়োগের ২.৫ গুণ রিটার্ন পেতে পারে। ২০২২ সালে যখন কোম্পানিটি র্যাপিডোর ১৮০ মিলিয়ন রাউন্ডে নেতৃত্ব দেয়, তখন রাউন্ড হেইলিং কোম্পানিটির মূল্য ছিল ৮২৭ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের জুলাই মাসে ওয়েস্টব্রিজ এবং অন্যান্যদের থেকে অর্থগ্রহণের পর বেড়ে ১.১ বিলিয়ন ডলারে পৌঁছায়। আর শেষ একবছর রেপিডো ব্যবসা প্রায় ১২০% বৃদ্ধি পেয়েছে। যারপর এই বার্ষিক গড় মূল্য ২.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।




