Article By – সুনন্দা সেন

ইন্ডিয়ান কন্জিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর জোম্যাটো, স্যুইগি এবং জেপ্টোর মতো কুইক কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে একটি অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে। তারা দায়ের করেছেন যে কুইক কমার্স সংস্থাগুলি নিয়মের বাইরে গিয়ে অধিক ডিসকাউন্ট অফার করে। সংবাদ সংস্থা রযটার্সের এক প্রতিবেদন অনুসারে, অল ইন্ডিয়া কনজিউার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন বা AICPDF কর্তৃক কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI-এর কাছে দায়ের করা হয়েছে। আর এটি এমন সময় মামলাটি করা হয়েছে যখন ক্যুইক কমার্স সেক্টর প্রোডাক্টের মূল্য নির্ধারণের বিষয় দ্বন্দের মধ্যে রয়েছে।
প্রতিবেদনে গ্রুপের ফাইলিং (যা সাধারণ জনগণের জন্য নয়) উদ্ধৃত করে বলা হয়েছে, কিউ-কমার্স প্ল্যাটফর্মগুলির দ্বারা নির্ধারিত প্রোডাক্ট মূল্য এবং অধীক ডিসকাউন্টের একটি উদ্বেগজনক প্রবণতার ফলে অন্যান্য (unfair) মূল্য নির্ধারণের মডেল তৈরি হয়েছে। ফাইলিংয়ে আরও উল্লেখ করা হয়েছে যে বাজারে অবস্থিত ফিজিক্যাল স্টোর বা দোকানগুলি কুইক -কমার্স জায়ান্টদের ছাড় বা ডিসকাউন্টের সাথে নিজেদের দাম ম্যাচ করাতে পারছে না। ACIPDE এটির পাশাপাশি নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভার সহ ২৫টি প্রোডাক্টের অনলাইন এবং অফলাইন প্রাইসের তুলনা করেছে। রিপোর্টে বলা হয়েছে যে একটি নেসক্যাফে কফির দাম দোকানে ৬২২ টাকা। তবে সেটাই জেপ্টোর ৫১৪ এবং স্যুইগী ইনস্টামার্ট ৫৭৭ টাকা।
এর উপরে জোম্যাটো এবং স্যুইগিকে গতবছর একটি পৃথক CCI তদন্তের সম্মুখীন হতে দেখা গেছে। যেখানে দেখা গেছে যে তাদের খাদ্য সরবরাহ বা ফুড ডেলিভারি ব্যবসা কম্পিটিশন লো (প্রতিযোগিতা আইন) লঙ্ঘন করেছে। আর মামলাটি এখনও চলছে। ৪,০০,০০০ পরিবেশক সদস্য নিয়ে গঠিত AICPDF, ভারত জুড়ে ১ কোটি ৩০ লক্ষ রিটেইল শোপে নেসলে, ইউনিলিভার এবং টাটার মতো ব্র্যান্ডের পণ্য সরবরাহ করে। তাই তারা এবার কুইক ইকমার্স সংস্থাগুলির উপর মামলা করেছে।




