Article By – সুনন্দা সেন

গুরুতর আইন উলঙ্ঘনের অভিযোগ উঠলো ফুড ডেলিভারি পার্টনার অ্যাপ জোম্যাটো (Zomato) এবং সুইগী (Swiggy)– এর উপর। সম্প্রতি কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা CCI-এর তদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, দুই ফুড ডেলিভারি সংস্থা ভারতের বাজার প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। সুইগী এবং জোমাটো তাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রেস্তোঁরাগুলিকে বাড়তি সুবিধা দিত। পাশাপশি ‘এক্সক্লুসিভিটি চুক্তি’তে স্বাক্ষর করায় দুই সংস্থা। যেখানে জোমাটো রেস্তোঁরাগুলি ধরে রাখতে তাদের থেকে কম কমিশন নিয়েছে। অন্যদিকে সুইগী , জোম্যাটো প্ল্যাটফর্মে একচেটিয়াভাবে তালিকাভুক্ত হওয়া রেস্তোরাঁগুলি, ব্যবসা বৃদ্ধির নিশ্চয়তা দিয়েছে সুইগি।
আর এর ফলে বাজার প্রতিযোগিতার বৃদ্ধির পথে বাধা তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে বহুবার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২০২২ সালে ‘ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র খাদ্য প্রতিষ্ঠানে সুইগী এবং জোমাটোর বিরুদ্ধে প্ল্যাটফর্মগুলির কুপ্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল। তারপরই এই তদন্ত শুরু করেছিল CCI। শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর, ২০২৪ CCI তার তদন্ত শাখার এই রিপোর্ট পর্যালোচনা করেছে সংবাদ সংস্থা রয়টার্স। অবশ্য এই বিষয় দুই সংস্থা সামনা সামনি কিছু জানায়নি।
এখনও পর্যন্ত সুইগী এবং জোমাটোর বিরুদ্ধে কোনও শাস্তির আদেশ জারি হয়নি বা দুই ফুড ডেলিভারি সংস্থাকে, তাদের এই অনুশীলন বদলানোর নির্দেশ দেওয়া হয়নি। জানা গিয়েছে, তদন্তকারি সংস্থাটি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্তের ফলাফল পর্যালোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে । CCI জানিয়েছে, “প্রতিযোগিতা আইনের কোনও বিধান লঙ্ঘন করলে, তার জন্য যথেষ্ট পরিমাণে আর্থিক জরিমানা দিতে হতে পারে।” খবর জানা জানি হওয়ার পর ৩% হ্রাস পেয়েছে জোমেটর শেয়ার মূল্য।




