buzywithinfoBuzy With Info
Everything About Business
Tata group

ব্যবসায়িক কাজকর্মের প্রসারে নতুন উদ্যোগ টাটা গ্রুপের; মুম্বাইয়ের ১৪৮ কোটি টাকায় দুটি অফিস স্পেস কিনেছে সংস্থা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

টাটা গ্রুপ সম্প্রতি তার ব্যবসায়িক কর্মকান্ড প্রসারে নানান উদ্যোগ নিতে চলেছে। সম্প্রতি প্রকাশিত CRI ম্যাট্রিক্সের অ্যাক্সেস করা সম্পত্তি নিবন্ধনের নথি অনুসারে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন মুম্বাইয়ের ওয়াডালা এলাকায় ৪২,৭৪৩ বর্গফুট আয়তনের দুটি অফিস স্পেস ১৪৮ কোটি টাকায় কিনেছে। NCP কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড কর্তৃক বিক্রিত সম্পত্তিগুলি ওয়াডালার নিউ কাফ প্যারেড এলাকায় অবস্থিত লোধা এক্সেলাসের বিলাসবহুল বাণিজ্যিক উন্নয়নের অংশ, যা শহরের অন্যতম জনপ্রিয় ব্যবসায়িক জেলা। আর কোম্পানির এই লেনদেনে ৮.৮৮ কোটি টাকার উল্লেখযোগ্য স্ট্যাম্প শুল্ক ছিল বলেও জানা যাচ্ছে। 

July 18 New in article ads By Sir 1

লোধা এক্সেলাস একটি মিশ্র-ব্যবহারের উন্নয়ন বা মিক্স ইউজ ডেভেলপমেন্ট। যা ২৩ একর জুড়ে বিস্তৃত এবং এতে ১০টি আবাসিক এবং তিনটি বাণিজ্যিক টাওয়ার রয়েছে। লোধা গ্রুপের তিনটি টাওয়ার জুড়ে ২৫-৩০ লক্ষ বর্গফুট অফিস স্পেস রয়েছে। লোধা এক্সেলাসের ১৭তম তলায় প্রথম অফিস স্পেসটি ২১,৪৪১ বর্গফুট এবং এটি ৭৪.২৪ কোটি টাকায় কেনা হয়েছিল। এতে ২৮টি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। আর লোধা এক্সেলাসের ২২তম তলায় দ্বিতীয় অফিস স্পেস। যা ২১,৩০২ বর্গফুট এবং ৩৫টি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। এটি ৭৩.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল।

চলুন কী-পয়েন্টের মাধ্যমে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের লেনদেনের বিষয় দেখে নেওয়া যাক। আর পয়েন্টগুলি হলো : 

  • নতুন সম্পত্তি লোধা এক্সেলাস, নিউ কাফ প্যারেড, ওয়াডালার ২২তম এবং ১৭তম তলায়।
  • টাটা গ্রুপ NCP কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কিনেছে। 
  • সম্পত্তি কিনতে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মোট ১৪৮ কোটি টাকা খরচ হয়েছে। 
  • স্ট্যাম্প ডিউটির জন্য ৮.৮৮ কোটি টাকা ব্যয়ে করতে হয়েছে। যার মধ্যে ২২তম তলার জন্য ৪.৪২ কোটি টাকা এবং ১৭তম তলার জন্য ৪.৪৫ কোটি টাকা। 
  • ১০ জানুয়ারি,২০২৫- এ সম্পত্তির রেজিট্রেশন সম্পন্ন হয়েছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading