Article By – আস্তিক ঘোষ

বহু বছরের মারুতি সুজুকির রাজত্বের অবসান ভারতীয় অটো বাজারে। দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে টাটা মোটরসের মাইক্রো এসইউভি পাঞ্চ। দেশের বৃহত্তম অটো কোম্পানি মারুতি সুজুকির ওয়াগনআরকে পেছনে ফেলে এই অবস্থান অর্জন করেছে টাটা মোটরসের মাইক্রো এসইউভি পাঞ্চ। 2024 সালের জানুয়ারী থেকে জুলাই মাসের মধ্যে টাটা পাঞ্চের বিক্রয় 1,26,000 ইউনিটে দিয়ে পৌঁছেছে। এই সময়ের মধ্যে, WagonR এর বিক্রি দাঁড়িয়েছে 1.16 ইউনিট। অটো মার্কেট রিসার্চ ফার্ম জাটো ডায়নামিক্সের তথ্য অনুযায়ী, জুলাই মাসে শীর্ষে পৌঁছেছে হুন্ডাইয়ের ক্রেটা।
পাঞ্চের সাফল্য একটি ইঙ্গিত দেয়, বিকল্প জ্বালানীর দিকে ঝুঁকছে মানুষ। শীর্ষ 5 বিক্রিতে এটির প্রায় অর্ধেক শেয়ার রয়েছে। পাঞ্চের বিক্রিতে বৈদ্যুতিক এবং সিএনজির অংশ প্রায় 47 শতাংশ। একইভাবে, WagonR-এর বিক্রিতে CNG সংস্করণের অংশীদারিত্ব 45 শতাংশ, Brezza-এ 27 শতাংশ এবং Ertiga-এ 58 শতাংশ। অটো শিল্প বিশেষজ্ঞরা বলছেন, নিজের জন্য একটি নতুন বিভাগ তৈরি করেছে টাটা পাঞ্চ, যার কারণে শীর্ষে পৌঁছেছে এটি। এর পাশাপাশি, ইলেকট্রিক এবং সিএনজির জ্বালানি মিশ্রণ গাড়ির বাজারে এর জনপ্রিয়তা বৃদ্ধি করেছে।
জাটো ডায়নামিক্সের প্রেসিডেন্ট রবি ভাটিয়া বলেছেন, একটি মাইক্রো এসইউভি হিসাবে, সাশ্রয়ী মূল্যে SUV-এর মতো বৈশিষ্ট্যগুলি রয়েছে পাঞ্চে৷ এছাড়া এর মাল্টি-ফুয়েল পদ্ধতিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। পাঞ্চের জনপ্রিয়তার পিছনে আসল কারণ হল এর জ্বালানি মিশ্রণ, একথা স্বীকার করে দিয়েছেন গাড়ির বিক্রেতারাও। চেন্নাইয়ের একজন ডিলার এই প্রসঙ্গে জানান, গত জানুয়ারি-জুলাই মাসে পাঞ্চের বিক্রি ছিল 79,000 ইউনিট, যা এ বছর বেড়ে 1.26 লাখ ইউনিট হয়েছে। এর কৃতিত্ব পাঞ্চের ইলেকট্রিক এবং সিএনজি ভেরিয়েন্টকে দিয়েছেন তিনি। বিক্রয়ের দিক থেকে শীর্ষ পাঁচের মধ্যে অন্তর্ভুক্ত চারটি গাড়িতে পেট্রোলের বিকল্প হিসাবে সিএনজি বা ডিজেল রয়েছে।





