buzywithinfoBuzy With Info
Everything About Business
Shipping Company

বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি ভারতে বিনিয়োগ করতে চলেছে! মারস্কের দ্বারা প্রকাশিত তথ্যে নজর রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি AP Moller Maersk (এপি মোলার মারস্ক) ভারতের সামুদ্রিক অবকাঠামো (maritime infrastructure)-এ ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর উর্ধ্বতন নেতৃত্বের মতে, এই বিনিয়োগে বন্দর, টার্মিনাল এবং ল্যান্ড বেসড সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানিটি গুজরাটে তার পিপাভাভ (Pipavav) টার্মিনালের কার্যক্রম সম্প্রসারণের জন্য ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। বাকি তহবিল মহারাষ্ট্রের প্রস্তাবিত বধবন বন্দর (Vadhavan Port)-এর একটি কন্টেইনার টার্মিনালের উন্নয়নে সহায়তা করবে।

July 18 New in article ads By Sir

তবে প্রস্তাবিত ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ নির্ভর করছে পিপাভাভ বন্দরের জন্য মারস্কের ৩০ বছরের ছাড় চুক্তির মেয়াদ বৃদ্ধি পাওয়ার উপর। যা ২০২৮ সালের ১৯ সেপ্টেম্বর শেষ হচ্ছে। আর বধবনে একটি একটি কন্টেইনার টার্মিনাল তৈরির জন্য একটি টেন্ডার জয়ের উপর। ৩০ বছরের ছাড় চুক্তি (concession) বাড়ানোর জন্য মারস্ক গুজরাট মিরিটাইম বোর্ডের সাথে আলোচনা করছে কিন্তু এখনও কোন সমাধানে পৌঁছায়নি। সাথে জানা যাচ্ছে যে রিনিউয়েবল (নবায়ন) প্রক্রিয়াটি অন্যান্য পক্ষের প্রতিযোগিতামূলক দরপত্রের জন্য উন্মুক থাকবে।
অবশ্য সম্পূর্ণ চুক্তিটি নির্ভর করছে এ পি মোলার মারস্কের দ্বারা অফার করা বিনিয়োগ পরিকল্পনা দেশের প্রয়োজনীয়তার সাথে ম্যাচ করছে কিনা, তার উপর। পিপাভাভ ছাড়াও গুজরাটের অন্যান্য সকল বন্দর মুন্দ্রা, হাজিরা এবং দহেজের জন্য ছাড় চুক্তিগুলি আগামী দশকের মধ্যে শেষ হওয়ার কথা। জওহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষ বধবন নির্মাণের পর, নয়টি কন্টেইনার টার্মিনাল তৈরির জন্য দরপত্র পাওয়ার পরিকল্পনা করা হবে এবং APM টার্মিনাল কমপক্ষে একটি দরপত্র পাওয়ার আশা করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading