buzywithinfoBuzy With Info
Everything About Business
Blackrock

মুম্বাইয়ে অফিস নিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, জেনে নিন কী পরিকল্পনা!

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

মুম্বইয়ের পশ ওরলি এলাকায় জায়গা কিনল বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা BlackRock Inc। একটি প্রিমিয়াম বাণিজ্যিক টাওয়ারে 42,700 বর্গ ফুটের বেশি অফিস স্পেস সংস্থাটি কিনেছে বলে খবর৷ দীর্ঘ মেয়াদে 5 বছরের লিজে এই জায়গাটি নিয়েছে ওই কোম্পানি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় ব্ল্যাকরক কোম্পানির সিইও ল্যারি ফিঙ্ককে। কারণ বিশ্বে 10 ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ পরিচালনা করে ব্ল্যাকরক। এই পরিমাণ ভারতের জিডিপির প্রায় আড়াই গুণ এবং আমেরিকার জিডিপির অর্ধেক। বিশ্বের মোট শেয়ার এবং বন্ডের 10 শতাংশ পরিচালনা করে ব্ল্যাকরক সংস্থাটি।

10

BlackRock এর ভারতীয় ইউনিট BlackRock Services India মুম্বাইতে জায়গা লিজ দিয়েছে। চুক্তি অনুসারে, কোম্পানি প্রথম বছরের জন্য প্রতি মাসে প্রতি বর্গফুট 325 টাকা হারে ভাড়া দেবে। সেই অনুযায়ী 2025 সালের এপ্রিলে 5 শতাংশ ভাড়া বৃদ্ধি করা হবে। তারপর এক বছর 10 শতাংশ এবং 2027 এবং 2028-এ প্রতিটিতে 5 শতাংশ ভাড়া বৃদ্ধি করা হবে। রাহেজা কর্পোরেশনের কাছ থেকে বাণিজ্যিক টাওয়ার আলটিমাসের চতুর্থ তলা লিজ নিয়েছে নিউইয়র্ক ভিত্তিক এই সংস্থা। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স ফার্ম প্রপস্ট্যাক থেকে প্রাপ্ত নথি অনুসারে, এই মাস থেকেই শুরু হয়েছে ভাড়া এবং 36 মাসের লক-ইন পিরিয়ড রয়েছে। জুলাই মাসে লিজের চুক্তি রেজিস্ট্রারের সময় 12.8 কোটি টাকার সিকিউরিটি ডিপোজিট প্রদান করেছে কোম্পানিটি। 

New in article ads By Sir

ভারতের দ্রুত বর্ধনশীল আর্থিক বাজারে নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় ব্ল্যাকরক। কোম্পানিটি 2008 সালে ভারতে প্রবেশ করে। ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সহ বিভিন্ন ধরনের বিনিয়োগ সমাধান অফার করে এই কোম্পানি। কোম্পানি প্রাতিষ্ঠানিক এবং রিটেল উভয় ক্লায়েন্টদের পরিবেশন করে। মুম্বই, গুরগাঁও এবং বেঙ্গালুরুতে কোম্পানির অফিস রয়েছে। গত বছরের জুলাইয়ে, Jio Financial Services এবং BlackRock যৌথ উদ্যোগের ডিজিটাল ফার্স্ট অ্যাসেট ম্যানেজার চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading