buzywithinfoBuzy With Info
Everything About Business
oyo

এই প্রথম লাভের মুখ দেখলো OYO! এবার ইউরোপকে পাখির চোখ করল সংস্থা

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

প্রথমবারের মতো বিদেশী কোম্পানি অধিগ্রহণের পথে ট্রাভেল টেক কোম্পানি OYO। গত অর্থ বছরে 229 কোটি টাকা লাভ করেছে রিতেশ আগরওয়ালের এই কোম্পানি। ভ্রমণ প্রযুক্তি সংস্থা ওয়ো প্রথমবারের মতো লাভজনক হয়ে উঠেছে। সংস্থাটি বলেছে যে এটি 2024 সালের আর্থিক বছরে 229 কোটি রুপি লাভ করেছে। টানা আট ত্রৈমাসিকের জন্য ইতিবাচক সামঞ্জস্যপূর্ণ EBITDA এর পিছনে এই কৃতিত্ব অর্জন করেছে কোম্পানিটি। 2024 সালে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল 0.36 টাকা।  2023 সালে এই কোম্পানির শেয়ার প্রতি 1.93 টাকা ক্ষতি হয়েছে।

10

 Oyo জানিয়েছে, বিশ্বজুড়ে এই কোম্পানি তাদের উপস্থিতি আরোও প্রসারিত করেছে। ইউরোপ, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে এই কোম্পানির উত্তরণ ঘটছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুসারে, ইউরোপ হল ছুটির সময়কালীন ভাড়ার জন্য একটি বড় বাজার এবং সেখানে Oyo-এর হোম বিজনেস OVH-এর দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। প্যারিস-ভিত্তিক প্রিমিয়াম রেন্টাল হোম কোম্পানি চেকমিগেস্ট পরিচালিত কেএন্ডজে কনসাল্টিং কেনারও ঘোষণা করেছে Oyo।

New in article ads By Sir

Oyo কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, প্যারিসে চেকমিগেস্টের ভালো উপস্থিতি রয়েছে। বিশ্বের সর্বাধিক সংখ্যক পর্যটক আসে এমন শহরগুলির মধ্যে একটি হল প্যারিস। এই চুক্তি অনুসারে Checkmyguest, Studio Prestige এবং Helpmyguest-এর দুটি সহায়ক সংস্থাও পাবে Oyo। Oyo এর বার্ষিক প্রতিবেদন অনুসারে, কোম্পানি 2024 সালে অনেক নতুন হোটেল যুক্ত করেছে নিজেদের তালিকায়। 2023 সালে কোম্পানির ইনভেন্টরি ছিল 12,938। 2024 সালে বেড়ে 18,103 হবে বলে মনে করা হচ্ছে ৷ আশা করা যায়, এতে কোম্পানিটি আরও সুবিধা পাবে। কোম্পানির পারফরম্যান্সে উচ্ছসিত কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও রিতেশ আগরওয়াল। তিনি বলেন,”এখনও অনেক কিছু করা বাকি আছে। আমরা 100 কোটি টাকা লাভের আশা করছিলাম। কিন্তু ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে অনেক ভালো।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading