buzywithinfoBuzy With Info
Everything About Business
cskkfig

আলট্রাটেক-ইন্ডিয়া সিমেন্টস চুক্তির প্রভাব পড়বে CSK-তেও! শ্রীনিবাসন ও ধোনির ভবিষ্যৎ কী?

ইন্ডিয়া সিমেন্টের 32.72 শতাংশ শেয়ার কিনে নিল আল্ট্রাটেক। ইন্ডিয়া সিমেন্টের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নারায়ণস্বামী শ্রীনিবাসন পেশায় একজন ব্যবসায়ী। নিজের কোম্পানির চেয়ে ক্রিকেটে যে তাঁর বেশি আগ্রহ, সেকথা প্রায় সকলেই জানেন। সিমেন্ট ব্যবসার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে ক্রিকেটে জড়িত। এবার কি তবে ব্যবসা ছেড়ে ক্রিকেটেই বেশি মনোযোগ দেবেন প্রবীণ শিল্পপতি?

July 18 New in article ads By Sir 1

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, চেন্নাই সুপার কিংস ক্রিকেটকে একটি স্বাধীন সংস্থা হিসাবে চালিয়ে যাবেন শ্রীনিবাসন এবং তাঁর পরিবার। ইন্ডিয়া সিমেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব আলট্রাটেকের হাতে গেলেও, চেন্নাই সুপার কিংস এর উপর শ্রীনিবাসনের পারিবারিক নিয়ন্ত্রনের কোনও পরিবর্তন হবে না বলেই আশা করা হচ্ছে।

2015 সালের 20 ফেব্রুয়ারি ইন্ডিয়া সিমেন্টস থেকে CSK অধিগ্রহণ করে চেন্নাই সুপার কিংস ক্রিকেট। ইন্ডিয়া সিমেন্টের প্রবর্তক এন শ্রীনিবাসন এবং তাঁর কন্যা রূপা গুরুনাথ চেন্নাই সুপার কিংস ক্রিকেটের প্রবর্তক। আদিত্য বিড়লা গ্রুপের কাছে 32.72 শতাংশ শেয়ার বিক্রি হয়ে গিয়েছে ইন্ডিয়া সিমেন্টসের। এদিকে CSK-র মালিকপক্ষ ইন্ডিয়া সিমেন্টস। CSK আর ইন্ডিয়া সিমেন্টসের হাতে থাকছে না।

আপাতত একটি স্বাধীন সংস্থা হিসাবেই পরিচালিত হবে CSK। এখন CSK-র মালিক হতে চলেছেন বিভিন্ন শেয়ারহোল্ডাররা। মহেন্দ্র সিং ধোনির অধীনে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে CSK। সাম্প্রতিক ঘটনাবলীর পরে, চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী হতে চলেছে সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

New in article ads By Sir 1

জানা গিয়েছে, একটি স্বাধীন সংস্থা হিসাবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের পরিচালনা চালিয়ে যাবেন নারায়ণস্বামী শ্রীনিবাসন এবং তাঁর পরিবার। ইন্ডিয়া সিমেন্টে আল্ট্রাটেক সিমেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্বের কারণে CSK-এর উপর তাঁদের পারিবারিক নিয়ন্ত্রনের কোনও পরিবর্তন হবে না।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading