Article By – আস্তিক ঘোষ

মার্কিন কমিশনকে 265 মিলিয়ন মার্কিন ডলারের (2200 কোটি টাকা) কথিত ঘুষের মামলায় যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানিকে সমন পাঠাতে হবে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) কোনও বিদেশি নাগরিককে সরাসরি তলব করার ক্ষমতা রাখে না।
SEC চায় আদানি সৌর শক্তির প্রজেক্টের টেন্ডার জিততে ঘুষ দেওয়ার অভিযোগে তার অবস্থান স্পষ্ট করুক। তবে নিয়ম অনুযায়ী এই অনুরোধটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের মাধ্যমে পাঠাতে হবে এবং অন্যান্য কূটনৈতিক আনুষ্ঠানিকতার অধীনে প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করতে হবে। মার্কিন SEC -র বিদেশী নাগরিকদের উপর কোনও কর্তৃত্ব নেই।
এই সমন নিউইয়র্কের আদালতে দায়ের করা SEC-এর আইনি নথির অংশ এবং আদানির কাছে পৌঁছতে কিছুটা সময় লাগবে। আদানি এখনও কোনও সমন পাননি। বুধবার নিউইয়র্কের একটি আদালতে গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানিসহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরু হয়। এই সমস্ত ব্যক্তিরা গ্রুপের এনার্জি সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের পরিচালক।
আদালতের মতে, এই ব্যক্তিরা চুক্তি পাওয়ার জন্য 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় 265 মিলিয়ন ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল। ঘুষ ও জালিয়াতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলার তদন্তের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি নতুন পিটিশন দাখিলও করা হয়েছে।




