buzywithinfoBuzy With Info
Everything About Business
Venture Capital

ভারতীয় স্টার্টআপগুলিতে বিনিয়োগে করতে চলেছে ভেঞ্চার ক্যাপিটাল! বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপুর্ন পয়েন্টগুলি আপনিও জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভেঞ্চার ক্যাপিটাল বা VC ফান্ড জেনারেল ক্যাটালিস্ট ভারতে বিনিয়োগ করতে চলেছে। এটি এর আগে জেপটো, স্পিনি এবং ক্রেডের মতো কোম্পানিগুলিতে বিনিয়োগ করেছে। আগামী তিন বছরে ভারতীয় স্টার্টআপগুলিতে VC ৮০০ মিলিয়ন ডলার থেকে ১ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চাইছে৷ জেনারেল ক্যাটালিস্টের CEO এবং MD হেমন্ত তানেজা বলেছেন, মাত্র ৮ বিলিয়ন ডলারের তহবিল বন্ধ করে বা ক্লোজ করে এই বিনিয়োগের কথা বিবেচনা করছে। 

July 18 New in article ads By Sir

VC উৎপাদন, ফিনটেক, স্বাস্থ্যসেবা (healthcare), শক্তি পরিবর্তন (energy transition) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রতিরক্ষায় বা ডিফেন্সে বিনিয়োগের দিকে নজর দিচ্ছে। হেমন্ত তানেজা  বলেছেন, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড AI তে ভারতের সম্ভাব্য নেতৃত্বের দিকে মনোযোগ দিচ্ছি। অবশ্যই একটি প্রতিভা এবং উদ্ভাবনের দক্ষতা হিসাবে। আর দ্বিতীয়টি হল উৎপাদন এবং চীন থেকে বিশ্বের প্রায় সকল দেশের বিচ্ছিন্ন হওয়ার কারণে সরবরাহ চেইন  হিসাবে ভারতের ভূমিকা। 
তিনি আরও বলেছিলেন যে ভারতীয় কোম্পানিগুলিতে পুঁজির প্রবাহ আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলতে হবে।  পাশাপাশি পাবলিক মার্কেট ভ্যালুয়েশন হতে হবে অবাক করার মতো। যদি পাবলিক মার্কেটগুলি উচ্ছ্বসিত হয় তবে এটি বেসরকারী খাতে আরও বেশি পুঁজি আকর্ষণ করবে এবং ভারত হল সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। VC – এর দৃষ্টিকোণ থেকে, ভারত একটি দুর্দান্ত স্থান। ভবিষ্যতে ভারত সাধারণভাবে উদ্ভাবন এবং ব্যক্তিগত বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত জায়গা হবে। GCI-এর সভাপতি তেরেসা কার্লসন AI-এর নিয়ন্ত্রণকে একটি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন যেখানে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading