Article By – সুনন্দা সেন

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড (VIL) তাদের চলমান টার্নঅ্যারাউন্ড কৌশলের অংশ হিসেবে ঋণ অর্থায়ন (debt financing)-এর মাধ্যমে প্রায় ৫,০০০ কোটি টাকা সংগ্রহের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আর এই তহবিল সংগ্রহ করা হবে ভোডাফোন আইডিয়া টেলিকম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মাধ্যমে। যা আসলে কোম্পানির টেলিকম অবকাঠামো এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদের মালিকানাধীন একটি সহায়ক সংস্থা। পাশাপাশি JM ফিনান্সিয়ালকে লেনদেন উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। সূত্র মতে, চুক্তিটি আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত বা সামনে আসা সূত্রগুলির মতে, এই অর্থ মূলত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্বাচিত 5G রোলআউটের মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। এর উদ্দেশ্যে হলো ভারতের দ্রুত বর্ধনশীল ডেটা বাজারে ভোডাফোন আইডিয়া যাতে তার অংশ ধরে রাখতে পারে। মূল অবকাঠামোগত সম্পদগুলিকে সিকিওর রাখতে এবং মূল অপারেটিং এক্সপোজারের চেয়ে বেশি সুরক্ষা প্রদানকারী ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য তৎপর রয়েছে। আর তাই তহবিল বা ফান্ড সংগ্রহের মাধ্যম হিসাবে ভোডাফোন আইডিয়া টেলিকম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে বেছে নেওয়া হয়েছিল।
ভোডাফোন আইডিয়া বা VI বছরের পর বছর ধরে আর্থিক চাপের মুখোমুখি হচ্ছে। অবশ্য ৫৩,০০০ কোটি টাকারও বেশি বকেয়া ইক্যুইটিতে রূপান্তর করার প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবুও কার্যক্রম এবং নেটওয়ার্ক ব্যবসা টিকিয়ে রাখার জন্য কোম্পানিটির অতিরিক্ত মূলধন এখনও প্রয়োজন। অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ (AGR)-এর ক্ষেত্রে অনিশ্চয়তার কারণে লার্জ -স্ক্যাসের ব্যাংক ফান্ডিংয়ের ক্ষেত্রেও লিমিটেসন রয়েছে। একদিকে কোম্পানি প্রায় ১৮,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ যেমন শুরু করেছে। অন্যদিকে ২২,০০০ কোটি টাকার বেশি ঋণের জন্য দেশীয় ব্যাংকগুলির সাথে সমান্তরালে আলোচনাও চলছে।




