buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance

কোম্পানির মুনাফায় বাড়বে কি শেয়ারের দাম? জিও প্ল্যাটফর্ম ও রিলায়েন্স রিটেইলের অবস্থা কি? আপনারা কি করবেন এবার?

২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা প্রকাশ করলো দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries)। এই ত্রৈমাসিকে অপারেশনস থেকে রিলায়েন্সের আয় ১১% বেড়ে দাঁড়িয়েছে ২.৪ লক্ষ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই ত্রৈমাসিকে  ছিল ২.১৬ লক্ষ কোটি টাকা।

Blue Yellow Modern Minimalist New Visa Discount Offer Ad Web Banner 2

এছাড়া রিলায়েন্স এই প্রথম ১ লক্ষ কোটি টাকারও বেশি কর-ব্যতীত মুনাফা অর্জন করেছে। তাই মুনাফা বাড়ার উপলক্ষ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাঁর শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ১০ টাকা ডিভিডেন্ড দেবার ঘোষণাও করেছে। 

Untitled design 68

স্টক এক্সচেঞ্জের সঙ্গে একটি ফাইলিংয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে যে সামগ্রিকভাবে রিলায়েন্সের মোট রেভিনিউ দাঁড়িয়েছে ১ কোটি ১২২ টাকা। যা গত অর্থবছরের তুলনায় ২.৬% বৃদ্ধি পেয়েছে। এক সাক্ষাৎকারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি জানিয়েছেন যে, ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিলায়েন্সের সমস্ত রকম ব্যবসাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এই কারণে তিনি একজন ব্যবসায়ী ব্যতীত একজন ভারতীয় হিসেবে গর্বিত। 

Untitled design 67

কেবল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নয়, একই সাথে জিও প্ল্যাটফর্মের চতুর্থ ত্রৈমাসিকের ফলও ঘোষণা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই জিওর আয় ১৩.৩% বেড়ে হয়েছে ৩৩,৮৩৫ কোটি টাকা। এক্ষেত্রে জিওর নেট মুনাফা হয়েছে ৫৫৮৩ কোটি টাকা। আবার রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্স লিমিটেডের রেভিনিউ এই ত্রৈমাসিকে ১০.৬ শতাংশ বেড়ে হয়েছে ৭৬,৬২৭ কোটি টাকা। এই দেখে মর্গ্যান স্ট্যানলি, ইউবিএস এবং জেফারিজের মত ব্রোকারেজ ফার্মগুলি রিলায়েন্সের শেয়ারে বাই অপশন ইঙ্গিত করছে। তাদের মতে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পাওয়ার পর শেয়ারের দাম ৩০০০ টাকা পেরিয়ে যাবে। 

Ads Banner 2 3

রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার তো আপনাকে ভালো রিটার্ন দেবে বলেই জানা যাচ্ছে। তবে শেয়ার বাজারের ঝুঁকি সর্বদা তুঙ্গে থাকে। এছাড়া এই বিষয়ে যারা জানেন না তাদের বিনিয়োগ করা উচিত নয়। এমন অবস্থায় আপনারা বিনিয়োগ করতে পারেন Central Government schemes এ। এই বিষয় বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে: 

https://creator.tagmango.app/bwi-courses

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading