Article By – সুনন্দা সেন

সম্প্রতি এক বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে ভারতীয় আদানি গ্রুপ তার ঋণগ্রহণের পরিমাণে বৃদ্ধি অব্যাহত রেখেছে। সাথে আদানি গ্রুপের দুটি ইউনিট দুটি বৈদেশিক মুদ্রা ঋণের মাধ্যমে প্রায় ২৭৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। অবশ্য এর আগে জুন মাসে আদানি বিমানবন্দর হোল্ডিংস লিমিটেড দ্বারা পরিচালিত মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেডের নেতৃত্বে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৭৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। পুনঃঅর্থায়নের জন্য এই কাঠামোটি মূলধন ব্যয় এবং ক্ষমতা সম্প্রসারণের প্রয়োজনের জন্য অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের অনুমতি দেয়।
সম্প্রতি ঋণ গ্রহণের বিষয় গ্রুপের সাথে কর্মরত ব্যক্তিরা নিজের নাম না প্রকাশ করে বলেছেন, আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড বার্কলেস PLC, DBS ব্যাংক লিমিটেড, ফার্স্ট আবু ধাবি ব্যাংক এবং মিতসুবিশি UFJ ফাইন্যান্সিয়াল গ্রুপসহ একাধিক ব্যাংক থেকে সিন্ডিকেটেড বৈদেশিক মুদ্রা (Foreign Currency) লোনের মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তারা আরও জানান যে পৃথকভাবে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড মিতসুবিশি UFJ ফাইন্যান্সিয়াল (Mitsubishi UFJ Financial) গ্রুপের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ১২৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। পাশাপাশি আদানি গ্রুপ তাদের ব্যবসার বিভিন্ন স্তরের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বিনিয়োগকারীদের কনফিডেন্ড প্রদানও করেছে বলে জানা যাচ্ছে।
এছাড়া শেষ ছয় মাসে এই গ্রুপটি ১০ বিলিয়ন ডলারেরও বেশ নতুন ক্রেডিট ফেসিলিটিস স্বাক্ষর করেছে। যা তাদের মোট ঋণ বা লোনের এক তৃতীয়াংশ। আর গ্লোবাল রেটিং এজেন্সি S&P তিনটি আদানি ইউনিটের উপর দৃষ্টিভঙ্গি দৃঢ় এবং প্রসার করার সাথে তাদের লোনের অ্যাক্সেসের কথাও উল্লেখ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানবন্দর (airport) লোনের দাম সিকিউরড ওনাইট ফাইন্যান্সিং রেট (SOFR) থেকে প্রায় ৩০০ বেসিস পয়েন্ট বেশি এবং বন্দর (Port) লোনের দাম SOFR থেকে ২১৫ বেসিস পয়েন্ট বেশি। উভয় ঋণের মেয়াদ চার বছর এবং এর অর্থ ডলার বন্ড বাইব্যাক, মূলধন ব্যয়সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে।




