Article By – সুনন্দা সেন

চলতি বছরের (২০২৫ সাল) এপ্রিল মাসে ভারতে পণ্য বাণিজ্য ঘাটতি পাঁচ মাসের সর্বোচ্চ ২৬.৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা মার্চ, ২০২৫-এর ২১.৫৪ বিলিয়ন ডলার ছিল। আর এই বৃদ্ধির কারণ হল, এপ্রিল মাসে রপ্তানির তুলনায় আমদানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বার্ষিক অনুমানের ভিত্তিতেও ২০২৪ সালের এপ্রিলের ১৯.২ বিলিয়ন ডলারের তুলনায় এই বছরের এপ্রিলে পণ্য বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে। ১৫মে, ২০২৫-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অস্থায়ী তথ্য অনুসারে, এপ্রিল মাসে পণ্য রপ্তানি বার্ষিক ৯% বেড়ে ৩৮.৪৯ বিলিয়ন ডলারে এবং আমদানি ১৯% বেড়ে ৬৪.৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেন, ভারতীয় রপ্তানি আরও স্থিতিশীল এবং ভারত এমন ২০টি দেশের সাথে রপ্তানি কথা ভাবছে, তা দেশের ৬০% রপ্তানির সমান। তিনি আরও বলেন যে, বহিরাগত খাতের কারণে সমস্যা থাকা সত্ত্বেও ভারত এই রপ্তানি গতি বজায় রাখবে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, ২০২৫ সালের এপ্রিলে ভারতীয় রপ্তানির প্রধান চালিকা শক্তিগুলির মধ্যে ছিল ইলেকট্রনিক্স পণ্যের প্রায় ৪০%, ইঞ্জিনিয়ারিং পণ্যের ১১.৩% এবং রত্ন ও গহনা (gems and Jewellery)- এর প্রায় ১১% রপ্তানি বৃদ্ধি। অন্যদিকে আমদানির বৃদ্ধির জন্য দায়ী পেট্রোলিয়াম পণ্যের অভ্যন্তরীণ চালান।
২০২৫ সালের মার্চ মাসের পেট্রোলিয়াম পণ্যের চালন ছিল ১৯ বিলিয়ন ডলার। যা এপ্রিলে বেড়ে ২০.৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পরিষেবা -খাতে রপ্তানি বৃদ্ধি পেয়ে ৩৫.৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময় ৩০.১৮ বিলিয়ন ডলার ছিল। তবে আমদানি ১৭.৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধরা হচ্ছে। তা আগের বছরের একই সময় ১৬.৭৬ বিলিয়ন ডলার ছিল। এছাড়া জানা যাচ্ছে যে পণ্য ও পরিষেবা রপ্তানি এপ্রিল, ২০২৫-এ আগের বছরের তুলনায় ১২.৭% বৃদ্ধি পেয়েছে। যেখানে আমদানি একই সময়ের মধ্যে ১৫.৭% বেড়ে ৮২.৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।




