Article By – সুনন্দা সেন

দ্রুত বাণিজ্য (Quick Commerce) প্রধান জেপটো (Zepto) তার আসন্ন প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর আগে তার কার্যক্রমকে সুগম করার জন্য ‘জেপটো মার্কেটপ্লেস প্রাইভেট লিমিটেড (Zepto Market Place Private Limited)’ নামে নতুন এনটিটি বা সত্তা প্রতিষ্ঠা করেছে। জেপটো বর্তমানে তার ভারতীয় শাখা কিনারাকার্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি বিজনেস -টু-বিজনেস (B2B) মডেলে কার্যক্রম চালাচ্ছে। এটি সরাসরি ব্র্যান্ড থেকে উৎপাদিত পণ্য একটি নির্দিষ্ট কোম্পানির কাছে বিক্রি করে জেপটোর পরিচালনা দ্বারা একই লাইসেন্সিং চুক্তির অধীনে প্ল্যাটফর্ম এবং ভোক্তাদের কাছে পণ্যগুলি বিক্রি করা হয়।
সহজ কথায় বলতে গেলে, তিনটি কোম্পানি, জেপটোর কিনারাকার্ট টেকনোলজিস থেকে তাদের স্টক কেনে এবং জেপটোর অ্যাপ্লিকশনের শেষ গ্রাহকদের কাছে বিক্রি করে। এই কোম্পানি কিনারকার্ট টেকনিলজিকে একটি B2B কোম্পানিতে পরিণত করে। আর তিনটি কোম্পানি বিক্রয়ের জন্য Aadit Palich এবং Kaivalya Vahra-এর মালিকানাধীন জেপটোকে লাইসেন্সিং ফিস প্রদান করে। অন্যদিকে জেপটোর প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগী এবং ব্লিংকিট মার্কেটপ্লেস পদ্ধতির মাধ্যমে কাজ করে। যা বিভিন্ন বিক্রেতাদের সরাসরি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রি করতে দেয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ব্লিঙ্কিট ও সুইগী হ্যান্ড অন ট্রেড, ৯০ মিনিটস রিটেল এবং আরও অনেকগুলি ব্র্যান্ড থেকে সরাসরি পণ্যগুলি অপারেট করে। আর পণ্যগুলি B2B পাইকারি বিক্রেতাদের কাছে এবং কুইক কমার্স সংস্থা দুটিতে তালিকাভুক্ত বিভিন্ন বিক্রেতাদের কাছে বিক্রি করে। এদিকে জেপটোও ভারতের তার অনেক অংশে তার কার্যক্রম প্রসারিত করেছে। এছাড়া ২০২৫ সালের দ্বিতীয়ার্ধের তার ৫০০ মিলিয়ন ডলারের IPO চালু করবে বলে আশা করা হচ্ছে। জেপটো মার্কেটপ্লেস প্রাইভেট লিমিটেড IPO-এর আগের অনেকগুলি প্রকল্পের মধ্যে একটি।




