buzywithinfoBuzy With Info
Everything About Business
Zomato

Zomato এনেছে ৮,৫০০ কোটি টাকার QIP অফার! কোম্পানি দ্বারা নির্ধারিত শেয়ার প্রতি ফ্লোর প্রাইজ কত জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফুড ডেলিভারি অ্যাগ্রিগেটর জোম্যাটো (Zomato) তার কোয়ালিফায়েড ইনসিটিউশনাল প্লেসমেন্ট বা QIP প্রকাশের অনুমোদন করেছে। আর কোম্পানিটি শেয়ার প্রতি ফ্লোর প্রাইস নির্ধারিত করেছে ফেলেছে ইতিমধ্যে। কোম্পানিটি আগে বলেছিল যে এটি QIP অফারের মাধ্যমে ৮,৫০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে। এছাড়া জোম্যাটোর CEO দীপিন্দর গোয়াল শেয়ার করে ছিলেন যে প্রস্তাবিত তহবিল সংগ্রহের অর্থ তার কোম্পানির ব্যালেন্স শীটকে শক্তিশালী করার জন্য আনার পরিকল্পনা হচ্ছে।

11

সোমবার অর্থাৎ ২৫ নভেম্বর, ২০২৪- এ একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম বলেছে যে কোম্পানির বোর্ডের তহবিল সংগ্রহ কমিটি ইস্যুটি প্রকাশ করার জন্য অনুমোদন দিয়েছে। কমিটি আরও জানিয়েছে যে জোম্যাটোর এই QIP SEBI ICDR (Issue of Capital and Disclosure Requirements)- এর নিয়ম মেনে প্রকাশ করা হচ্ছে। আর এই সংক্রান্ত বিষয়ে নানান তথ্য ২৫ নভেম্বর, ২০২৪- এ জমা দেওয়াও হয়ে গেছে। 

ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে SEBI ICDR রেগুলেশনের 176(1) রেগুলেশন অনুসারে নির্ধারিত মূল্য নির্ধারণের সূত্রের উপর ভিত্তি করে ফ্লোরের দাম বা প্রাইস প্রতি ইক্যুইটি শেয়ারের জন্য ২৬৫.৯১ টাকা। Zomato জানিয়েছে, ২২ নভেম্বর, ২০২৪-এ একটি বিশেষ রেজুলেশনের রেগুলেশন 176(1) অনুসারে, পোস্টাল ব্যালটের মাধ্যমে, কোম্পানি ইস্যুটির জন্য গণনা করা ফ্লোর প্রাইসের উপর ৫% – এর বেশি ছাড় দিতে পারে না। পাশাপশি আরও জানায় যে, ইস্যুটির জন্য নিযুক্ত বুক রানিং লিড ম্যানেজারের সাথে পরামর্শ করে কোম্পানি দ্বারা ইস্যু মূল্য নির্ধারণ করা হবে। .

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading