buzywithinfoBuzy With Info
Everything About Business
Zomato

জোমাটো ১৫ মিনিটের খাদ্য বিতরণ পরিষেবার সাথে দ্রুত-বাণিজ্য প্রতিযোগিতায় এগিয়ে আছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জোমাটো (Zomato) ১৫ মিনিটের খাদ্য বিতরণ পরিষেবা চালু করতে শুরু করেছে। যা দ্রুত বিকশিত দ্রুত খাদ্য সরবরাহ বিভাগে প্রতিযোগিতা বাড়িয়েছে। নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর অ্যাপে উপলব্ধ। ইতিমধ্যেই কোম্পানিটি সুইগী বোল্ট (Swiggy’s Bolt), ম্যাজিকাপিন (Magicpin) এবং জেপ্টো (Zepto)-এর মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। অবশ্য নতুন পরিষেবাটির বিষয় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই মুম্বাই এবং ব্যাঙ্গালোরের মতো প্রধান শহরগুলিতে নির্বাচিত স্থানে পরিষেবা চালু হয়ে গেছে।

11

জোমাটোর ১৫ মিনিটের ডেলিভারিতে পরিষেবার পদক্ষেপ একটি তীব্র প্রতিযোগীতামূলক বাজারে প্রবেশকে চিহ্নিত করে। কোম্পানির কুইক কমার্স ইউনিটের পরিষেবা এসেছে ব্লিংকিটের কুইক সার্ভিস পরিষেবা লঞ্চের পরপর এসেছে। ‘Bistro’ একটি এমন পরিষেবা, যা কয়েক মিনিটের মধ্যে স্বাস্থ্যকর জুস, স্ন্যাকস এবং খাবার সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। একইভাবে, সুইগী ২০২৪ সালের অক্টোবর মাসে তার বোল্ট পরিষেবা চালু করেছে। সাথে এও জানা যাচ্ছে যে তার মোট খাদ্য সরবরাহের অর্ডারের ৫% এখন একই কুইক-ডেলিভারি সার্ভিসের বিকল্পের মাধ্যমে পূরণ হচ্ছে।
এছাড়াও ইতিমধ্যে ওলা (Ola) তার নিজস্ব খাদ্য বিতরণ পরিষেবা, ১০ মিনিটের সরবরাহ সম্পন্ন পরিষেবা ‘ওলা ড্যাশ’ প্রসারিত করেছে। যা প্রথমে বেঙ্গালুরুতে শুরু হয়েছিল এবং এখন সারা দেশে তা চালু হচ্ছে। গত বছর রিলায়েন্সও জিওমার্টের মাধ্যমে কুইক কমার্স বাজারে পা রাখার পরিকল্পনা করেছিল। সংস্থাটি ৩০ মিনিটের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে জোম্যাটো তার কুইক-কমার্স বাণিজ্যে পা রাখার সাথে সাথে তার প্রভাব কোম্পানির শেয়ারে পরিলক্ষিত হয়েছে। আজকের প্রাথমিক ট্রেডিং সেশনে (৮জানুয়ারি, ২০২৫) জোমাটোর শেয়ার BSE-তে ২.১৬% কমে ২৪৭.০৫ টাকায় লেনদেন করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading