Article By – সুনন্দা সেন

উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির অনুমানে জোমাটো তার প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে, যা GST বাদে গ্রাহকদের থেকে খাবার অর্ডার করলে নেওয়া হয়, প্ল্যাটফর্মটি Used বা ব্যবহার করার জন্য। অবশ্য এই পদক্ষেপটি আর একটি জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, সুইগির প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির পর নেওয়া হয়েছে। অবশ্য সুইগি সকল গ্রাহকদের বদলে কিছু গ্রাহকদের জন্য এই বৃদ্ধি এনেছে। সম্প্রতি এক কোম্পানির নোটে সুইগি জানিয়েছে যে তারা ফুড অর্ডারের ভ্যালু বাড়ানোর জন্য নির্বাচিত কিছু পিনকোডে প্ল্যাটফর্ম ফি ১৪ টাকা (GST সহ) করেছে। যেখানে জোমাটো প্ল্যাটফর্ম ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করেছে।
জোম্যাটো এবং সুইগি উভয় ২০২৩ সাল থেক প্ল্যাটফর্ম ফি চালু করেছিল। যা প্রথমে প্রতি অর্ডারের জন্য নেওয়া একটি ছোট মূল্য ছিল, এখন তা ধীর গতীর সাথে বৃদ্ধি পেয়েছে। আর জোম্যাটোর সম্প্রতির পদক্ষেপটি অনলাইন ফুড ডেলিভারি বিভাগে ক্রমশ বৃদ্ধির প্রবণতার মধ্যে এসেছে। প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন)- এর জন্য ইটারনাল মালিকানাধীন জোমাটোর মোট অর্ডারের মূল্য বার্ষিক ১৬% বৃদ্ধি পেয়ে ১০,৭৬৯ কোটি টাকায় পৌঁছেছে। যা অবশ্য আগের কয়েক ত্রৈমাসিকের ২০%- এর বা তার বেশি বৃদ্ধি পরিমাণের থেকে কম। এনারা ক্যাপিটালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট করণ তৌরানি বলেন, এই প্ল্যাটফর্ম বৃদ্ধি আগের মরশুমেও হয়েছিল, যার পরেও অনলাইন অর্ডারে তফাত লক্ষ্য করা যায়। এবারও এমনি কিছুর পরিকল্পনা চলছে।
জোমাটো এবং সুইগি উভয়ই ই-কমার্স বাণিজ্যের উপর দ্বিগুণ দৃষ্টি রাখছে, অন্যদিকে তাদের মূল ফুড ডেলিভারি ব্যবসাগুলি চাপের সম্মুখীন হচ্ছে। জোমাটোর মূল কোম্পানি এপ্রিল-জুন প্রান্তিকে বার্ষিক (YoY) ৯০% হ্রাস পেয়েছে। যা আগের বছরের ২৫৩ কোটি টাকার বিপরীতে ২৫ কোটি টাকা। যদিও রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৭০%। অন্যদিকে, সুইগির ত্রৈমাসিক লোকসান বেড়ে ১,১৯৭ কোটি টাকায় পৌঁছেছে। যার বেশিরভাগই ইন্সটামার্টে বিনিয়োগের কারণে। যেখানে পরিচালন রাজস্ব ৫৪% বৃদ্ধি পেয়ে ৪,৯৬১ কোটি টাকায় পৌঁছেছে।




