buzywithinfoBuzy With Info
Everything About Business
Vi

দেনায় ডুবে থাকা Vi-এর 30,000 কোটির চুক্তি! কোথা থেকে এল এত টাকা?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

নগদ সংকটে জেরবার টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (ভিআই)। তারপরেও নোকিয়া, এরিকসন এবং স্যামসাংয়ের সঙ্গে প্রায় 30,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে Vi। তিন বছর মেয়াদে নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহের জন্য এই চুক্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তিন বছরের জন্য 6.6 বিলিয়ন ডলারের ক্যাপএক্সের পরিকল্পনা করেছে কোম্পানিটি। এই চুক্তি তারই প্রথম পদক্ষেপ। কোম্পানি জানিয়েছে, 4G কভারেজ 1.03 বিলিয়ন থেকে 1.2 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করা এবং বাজারে 5G চালু করা করাই তাদের অন্যতম লক্ষ্য। 

6 2

Vi এর তরফে জানানো হয়েছে, তাদের দীর্ঘমেয়াদী অংশীদার Nokia এবং Ericsson এর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি, নতুন অংশীদার হিসাবে যুক্ত করেছে স্যামসাংকে। গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা প্রদানের জন্য কোম্পানিটি অবিলম্বে সর্বাধুনিক অত্যাধুনিক সরঞ্জাম আনতে চলেছে, যেখানে সাহায্য করবে এই চুক্তিগুলি। চুক্তি অনুযায়ী, সরবরাহের কাজ শুরু হবে আগামী ত্রৈমাসিকে। 

ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিইও অক্ষয় মুন্দ্রা এই প্রসঙ্গে জানান, “আমরা যখন থেকে  5G যুগে প্রবেশ করেছি, তখন থেকেই  আমাদের সমস্ত অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।” উল্লেখ্য, এই সপ্তাহে ভোডাফোন আইডিয়া সহ টেলিকম সংস্থাগুলির কোম্পানিগুলির AGR পুনঃগণনা করার জন্য বেশ কয়েকটি পিটিশন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। 2024 সালের 31 শে মার্চ পর্যন্ত সরকারের কাছে 2,03,430 কোটি টাকা পাওনা ছিল Vi এর। আদালতের রায়ে স্বস্তি মিলবে বলে আশাবাদী ছিল সংস্থাটি। তবে আদালতের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম 20 শতাংশ কমে গিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading