Article By – সুনন্দা সেন

বিশ্বের ধনী ব্যক্তিরা প্রযুক্তি, ই-কমার্স থেকে শুরু করে বিলাসবহুল পণ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেদের আধিপত্য বৃহৎ পরিসরে বিস্তার করে চলেছেন। শীর্ষ ১০জন ধনী ব্যক্তি কেবল ব্যক্তিগত সম্পদ বাড়ানোর সাথে নিজের দেশ তথা বৈশ্বিক অর্থনীতিতে অবদান রেখেছেন। সাথে তারা অবলম্বন করেছেন কঠোর পরিশ্রম, গ্রেট আইডিওলজি এবং ঝুঁকি গ্রহণ করলেও তা এড়িয়ে চলার পদ্ধতি। শীর্ষ ১০জন ধনী ব্যাক্তিরা ১০০ বিলিয়ন বা তার বেশি সম্পদের অধিকারি। কেবল শীর্ষস্থায়ীদের ২০০ বিলিয়ন ডলার বা তার বেশি সম্পদ রয়েছে। আর এই তালিকায় জায়গা ধরে রাখতে পারেননি কোনো ভারতীয়। ফোর্বসের তালিকা অনুসারে, ১৭তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং ২৮তম স্থানে রয়েছেন গৌতম আদানি।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা CEO ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি। তবে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের ১০জন ধনী ব্যক্তির তালিকায় কে, কোন স্থানী রয়েছে এবং তারা কত সম্পদের অধিকারী।–
| তালিকায় স্থান | ব্যক্তির নাম | সম্পদের পরিমাণ |
| প্রথম | ইলন মাস্ক | ৪০৮.৫ বিলিয়ন ডলার |
| দ্বিতীয় | ল্যারি এলিসন | ২৯৬.১ বিলিয়ন ডলার |
| তৃতীয় | জেফ বেজোস | ২৪৩.৬ বিলিয়ন ডলার |
| চতুর্থ | মার্ক জুকারবার্গ | ২৪১.৬ বিলিয়ন ডলার |
| পঞ্চম | ল্যারি পেজ | ১৬০.৮ বিলিয়ন ডলার |
| ষষ্ঠ | সের্গেই ব্রিন | ১৫৩.৫ বিলিয়ন ডলার |
| সপ্তম | জেনসেন হুয়াং | ১৫২.৭ বিলিয়ন ডলার |
| অষ্টম | বার্নাড আর্নল্ট | ১৪৭.৯ বিলিয়ন ডলার |
| নবম | স্টিভ বলমার | ১৪৪ বিলিয়ন ডলার |
| দশম | ওয়ারেন বাফেট | ১৪২.১ বিলিয়ন ডলার |




