buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

মিউচ্যুয়াল ফান্ডের ট্রেড সেটেলমেন্টে বড় বদলের প্রস্তাব! ক্যাশ মার্কেটে নেট সেটেলমেন্ট আনতে চায় বাজার নিয়ন্ত্রক সেবি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সেবি (SEBI)। বাজার নিয়ন্ত্রক প্রস্তাব করেছে, নির্দিষ্ট ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলি শেয়ার বাজারে করা ক্যাশ মার্কেট ট্রেডসের অর্থমূল্য নেট বেসিসে সেটেল করতে পারবে। এর ফলে একই সেটেলমেন্ট সাইকেলে যোগ্য শেয়ার কেনাবেচার মোট টাকার পরিমাণ পরস্পরের সঙ্গে সমন্বয় করে শুধু নেট অ্যামাউন্ট মেটানো যাবে। সহজভাবে বললে, কোনও মিউচ্যুয়াল ফান্ড যদি একটি সেটেলমেন্ট সাইকেলে ১০০ কোটি টাকার যোগ্য শেয়ার কেনে এবং ৭০ কোটি টাকার যোগ্য শেয়ার বিক্রি করে। 

10

আর প্রস্তাবিত ব্যবস্থায় নগদের ক্ষেত্রে ১০০ কোটি ও ৭০ কোটি আলাদা করে মেটানোর বদলে ৩০ কোটি টাকার নিট বাধ্যবাধকতা (net obligation) মেটানোর সুযোগ থাকতে পারে। তবে শেয়ার বা সিকিউরিটিজের সেটেলমেন্ট গ্রস বেসিসে থাকবে, অর্থাৎ শেয়ারের ডেলিভারি ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে না। সেবির মতে, বর্তমান গ্রস স্ট্যাটেলমেন্ট ব্যবস্থায় মিউচ্যুয়াল ফান্ডগুলির সাময়িক লিক্যুইডিটি রিকুইরেমেন্ট এবং ফান্ড কোস্ট বাড়তে পারে। বিশেষ করে ইনডেক্স রিবেলেন্সিং, বড় সাবস্ক্রাইবার বা রেডাম্পশনের সময় এই চাপ বেশি হতে পারে। 

নতুন প্রস্তাবের লক্ষ্য তাই ক্যাশ ম্যানেজমেন্ট সহজ করা, ফান্ডিং রিকুইপমেন্ট কমানো এবং সেটেলমেন্ট প্রসেস আরও এফিশিয়েন্ট করা। তবে এই সুবিধা সব ধরনের লেনদেনে প্রযোজ্য হবে না। একই সিকিউরিটিতে একই সেটেলমেন্ট সাইকেলে কোনও স্কিম যদি কেনা এবং বিক্রি হয়, দুই ক্ষেত্রেই লেনদেন করে। তাই সেই ট্রানসিংয়ের বাইরে রাখা হতে পারে এবং গ্রোস বেসিসে, সেটেলমেন্ট করতে হবে। সেবি আরও অডিট ট্রেইল, রিকন্সিলিয়েশন (audit trail, reconciliation) এবং স্কিম লেভেল রিপোর্টিংয়ের মতো সেইফগার্ড প্রস্তাব করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading