Article By – সুনন্দা সেন

আজ (২৬ আগস্ট,২০২৬) আদানি এনার্জি সলিউশন মহারাষ্ট্রে প্রায় ৪,৭০০ কোটি টাকা মূল্যের একটি বড় বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প (Power transmission project) জয় করেছে। প্রকল্পটি নবীকরণযোগ্য renewable energy (renewable energy) ও স্টোরেজ পাওয়ারের সর্বোচ্চ ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ মহারাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোড সেন্টারে পৌঁছে দিতে সাহায্য করবে। খবর প্রকাশের পরেই সংস্থার শেয়ারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রকল্পের মাধ্যমে কর্ণাটক থেকে উৎপাদিত নবীকরণযোগ্য বিদ্যুৎ মহারাষ্ট্রে নিয়ে আসার পাশাপাশি সাতারা, পুণে এবং মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের পাম্পড-স্টোরেজ প্রকল্পগুলিকে সহায়তা করা হবে।
প্রকল্পটি TBCB (Tariff Based Competitive Bidding) প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, যেখানে আদানি এনার্জি সলিউশন সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় ৩৬ মাস। এর আওতায় তৈরি হবে ৫৬২ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং সংস্থার পরিকাঠামোতে যুক্ত হবে ৯,০০০ MVA ট্রান্সফরমেশন ক্ষমতা। সাতারায় 765/400 kV সাবস্টেশন তৈরি, Kolhapur-Satara 765 kV ডাবল-সার্কিট ট্রান্সমিশন লাইন এবং কোলহাপুর পুলিং স্টেশন (Kolhapur pooling station)-এর ক্ষমতা বাড়ানোর কাজও থাকবে।
বাজারেও এই খবরের প্রভাব পড়েছে। ২৬ আগস্ট সকাল ১০টা ৫ মিনিটে আদানি এনার্জি সলিউশনের শেয়ার প্রায় ১.৫% বেড়ে ১,৬১৭ টাকার কাছাকাছি লেনদেন করছিল। অর্থাৎ, বড় প্রকল্প পাওয়ার খবরটি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক সংকেত হিসেবে ধরা পড়েছে। আর এই প্রকল্প ভারতের দ্রুত বাড়তে থাকা এবং এনার্জি স্টোরেজ পরিকাঠামোর জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ২০৩০ সালের মধ্যে ভারত ৫০০ GW নন- ফসিল ফুয়েল পাওয়ার ক্যাপাসিটির লক্ষ্যে এগোচ্ছে। সেই লক্ষ্যে শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদন কেন্দ্র থেকে শিল্পাঞ্চল ও শহরগুলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্কও দরকার।




