Article By – সুনন্দা সেন

ভারত ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বাড়লেও, ভারতের জন্য বাণিজ্য ঘাটতি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের পণ্য বাণিজ্য বেড়ে ১৮.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২১-২২ অর্থবছরের ১৪.১ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেশি। কিন্তু একই সময়ে ভিয়েতনামের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় সাতগুণ বেড়ে ৪.৯ বিলিয়ন ডলারে দঁড়িয়েছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ সালে ভিয়েতনামে ভারতের রপ্তানি ছিল প্রায় ৬.৬৭ বিলিয়ন ডলার, বিপরীতে ভিয়েতনাম থেকে ভারতের আমদানি হয়েছে প্রায় ১১.৬১ বিলিয়ন ডলারের। অর্থাৎ, ভারত যতটা পণ্য ভিয়েতনামে বিক্রি খরেছে; তার তুলনায় অনেক বেশি পণ্য কিনছে।
ভারতের ভিয়েতনাম থেকে আমদানির বড় অংশজুড়ে রয়েছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রী (Electronic Goods), যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম (Electrical equipment), লোহা -ইস্পাত, তামা, প্লাস্টিক এবং রাসায়নিক পণ্য (Chemical products)। বিশেষ করে মোবাইল ফোন, অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক পণ্যের আমদানি উল্লেখযোগ্য। অন্যদিকে ভিয়েতনামে ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য (Meat and Meat products), অ্যালুমিনিয়াম, সামুদ্রিক পণ্য (Marine Product), লোহা-ইস্পাত, যন্ত্রপাতি (Equipment), বৈদ্যুতিক সরঞ্জাম ও কৃষিপণ্য (Agricultural Products)।
এই পরিস্থিতিতে ভারতের সামনে মূল চ্যালেঞ্জ হল—দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি রফতানির পরিমাণও দ্রুত বাড়ানো। ২০২৬ সালের মে মাসে ভারত ও ভিয়েতনাম ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষি, ওষুধ, সামুদ্রিক পণ্য, গুরুত্বপূর্ণ খনিজ, বিরল মাটি ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, ১৮.৩ বিলিয়ন ডলারের বাণিজ্য ভারতের সঙ্গে ভিয়েতনামের অর্থনৈতিক সম্পর্কের শক্তি দেখালেও, ৪.৯ বিলিয়ন ডলারের ঘাটতি দেখাচ্ছে যে এই বাণিজ্য বৃদ্ধির সুফল এখনও ভারতের রফতানির তুলনায় আমদানির দিকেই বেশি যাচ্ছে।




