buzywithinfoBuzy With Info
Everything About Business
Car

পেট্রোলকে টপকে এগিয়ে যাচ্ছে বিকল্প জ্বালানি! অগাস্টে ভারতের গাড়ির বাজারে বড় পরিবর্তন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের গাড়ির বাজারে তৈরি হল নতুন ইতিহাস। ২০২৬ সালের অগাস্টে প্রথমবারের মতো CNG (compressed natural gas), হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির সম্মিলিত বিক্রি পেট্রোল গাড়িকে পিছনে ফেলেছে। FADA (Federation of Automobile Dealers Associations)-এর তথ্য অনুযায়ী, অগাস্টে মোট ৪,০২,৩৯৮টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৬.১৪% বেশি এবং অগাস্টের হিসেবে সর্বকালের রেকর্ড।

July 18 New in article ads By Sir 1

বিকল্প জ্বালানির গাড়িগুলির সম্মিলিত বাজার-শেয়ার দাঁড়িয়েছে ৪১.৯৫%। এর মধ্যে CNG/LPG-এর শেয়ার ২৫.২৮%, হাইব্রিড ৯.০৪% এবং ইলেকট্রিক গাড়ি ৭.৬৩%। অন্যদিকে পেট্রোল/ইথানল গাড়ির শেয়ার ছিল ৪০.৮৫%। অর্থাৎ মাত্র ১.১০% পয়েন্টের ব্যবধানে বিকল্প জ্বালানি এগিয়ে গেছে। আর এই পরিবর্তনের অন্যতম কারণ গাড়ি চালানোর খরচ। পেট্রোলের তুলনায় CNG বা হাইব্রিডে অনেক ক্ষেত্রে দৈনন্দিন চলার খরচ কম হতে পারে। পাশাপাশি E20 পেট্রোল নিয়ে কিছু ক্রেতার উদ্বেগও বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়িয়েছে।

অবশ্য শুধু যাত্রীবাহী গাড়ি নয়, গোটা অটো মার্কেটও অগাস্টে রেকর্ড করেছে। মোট গাড়ি বিক্রি হয়েছে ২৪,২৩,২০১টি, যা এক বছর আগের তুলনায় ১৭.৫১% বেশি। তবে জুলাইয়ের রেকর্ড বিক্রির তুলনায় অগাস্টে বিক্রি ৬.৪৮% কমেছে। আর এর পেছনে বর্ষাকাল এবং উৎসবের ক্যালেন্ডারের পরিবর্তন অন্যতম কারণ। বাজার বিশেষজ্ঞদের মতে, শুধু পেট্রোল-ডিজেলের উপর নির্ভর না করে ভারতীয় ক্রেতারা এখন CNG, হাইব্রিড ও EV-র মতো বিকল্পের দিকে দ্রুত এগোচ্ছেন। তাই আগামী উৎসবের মরশুমে এই প্রবণতা আরও কতটা বাড়ে, সেটাই এখন নজরে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading