Article By – সুনন্দা সেন

ভারতের মিডিয়া ও স্ট্রিমিং জগতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন মুকেশ আম্বানির নেতৃত্বাধীন জিওস্টার বা Jio hotstar। কোম্পানিটি এবার বড় আকারে সম্পূর্ণ AI নির্ভর সিরিজ ও কনটেন্ট তৈরির দিকে ঝুঁকছে। যা ভারতীয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এক নতুন অধ্যায় শুরু করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, জিওস্টার ইতিমধ্যেই একটি AI জেনারেটেড সিরিজ তৈরি করেছে। যার নাম ‘মহাভারত; এক ধর্মযুদ্ধ (Mahabharat: Ek Dharmyudh)’। AI ব্যবহার করা এই সিরিজটির প্রথম দিনেই ভিউস পৌঁছেছিল প্রায় ৬.৫ মিলিয়নে।
AI দ্বারা ডিজিটালি এই সাফল্যের পরই কোম্পানিটি AI ভিত্তিক কনটেন্টে তৈরিতে আরও বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। আসলে জিওস্টার এখন এমন একটি কনটেন্ট স্ট্রাকচার তৈরি করতে চাইছে যেখানে সম্পূর্ণ সিরিজ, শর্ট ফিল্ম এবং মোবাইল ফার্স্ট শো সহ সকল বিনোদন AI-এর দ্বারা সম্পন্ন। কোম্পানির পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন ভাবে প্রায় ৮০ জন AI বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ার (AI Specialist and Engineer) নিয়োগ, যারা এই নতুন প্রোডাকশন সিস্টেম তৈরি ও পরিচালনা করবে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ AI ব্যবহার করলে-প্রোডাকশন খরচ অনেক কমে যেতে পারে, কন্টেন্ট তৈরির সময় কম লাগবে বা কম সময়ে বেশি কন্টেন্ট এবং স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতার সাথে এগিয়ে থাকা যাবে। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেকেই বলছেন, AI বেশি ব্যবহৃত হলে মানব সৃজনশীলতা (Human Creativity) ও কর্মসংস্থান প্রভাবিত হতে পারে। বিশেষ করে লেখক, অ্যানিমেটর এবং প্রোডাকশন টিমের ভূমিকা বা গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য এখনও নিশ্চিত কিছুই নয়, তাই অপেক্ষাই শ্রেয়।




