Article By – সুনন্দা সেন

ভারত সরকার দেশের বাণিজ্য ও রপ্তানি নীতি আরও শক্তিশালী করতে বোর্ড অফ ট্রেড (Board of Trade)-এ নতুন করে ২৯ জন বেসরকারি (Non Government) সদস্যনিয়োগ করেছে। এই বোর্ডের নেতৃত্ব দেবেন দেশের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। আর এই বোর্ড অফ ট্রেডের সাথে যুক্ত হওয়া সদস্যদের তালিকায় রয়েছেন SBI-এর চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি বা CS setty, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার MD অনিশ শাহ, অ্যাপল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ভিরাট ভটিয়ার মতো দেশের শীর্ষ কর্পোরেট ও ইকোনমিক ফিগার।
বোর্ড অফ ট্রেড হল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি পরামর্শদাতা সংস্থা। যেখানে সরকার ও শিল্প-বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা একসাথে বসে দেশের বাণিজ্য ও রপ্তানি নীতি নিয়ে আলোচনা করে সাথে সরকারকে পরামর্শ দেয়। আর এই বোর্ডের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রধান কাজগুলি হল–
- দেশের রপ্তানি বাড়ানোর উপায় খোঁজা।
- আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগিতার ক্ষমতাকে উন্নত করা।
- উৎপাদন ও শিল্প খাতকে শক্তিশালী করার পরামর্শ দেওয়া।
- ব্যবসা শুরু ও চালানো সহজ করতে, উপযুক্ত নীতি সুপারিশ করা।
- বাণিজ্য নীতিতে সমস্যা থাকলে তা সরকারের সামনে তুলে ধরা।
SBI চেয়ারম্যান ও Apple India MD-সহ ২৯ জনকে বোর্ডে নিয়োগ করা গুরুত্বপূর্ণ কারণ এতে নীতি নির্ধারণে সরাসরি শিল্প ও বাস্তব বাজারের অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। SBI-এর মতো বড় ব্যাংকের প্রধান অর্থনীতি ও অর্থপ্রবাহ সম্পর্কে গভীর ধারণা দেন, আর অ্যাপেল ইন্ডিয়ার মতো বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির প্রতিনিধি বৈশ্বিক সাপ্লাই চেইন, ইলেকট্রনিক্স উৎপাদন ও রপ্তানি বাজার সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দিতে পারেন। ফলে সরকারের বাণিজ্য নীতি আরও বাস্তবভিত্তিক, আধুনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী হওয়ার সম্ভাবনা বাড়ে।




