buzywithinfoBuzy With Info
Everything About Business
Amitabh Bachchan

SRK-কে পেছনে ফেলে এগিয়ে অমিতাভ; চলতি অর্থবছরের সর্বোচ্চ করদাতা সেহেনশা! মোট কত কোটির ট্যাক্স পে করলেন তিনি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সূত্র অনুসারে, অমিতাভ বচ্চন ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সর্বোচ্চ করদাতা অভিনেতা। গতবছর শাহরুখ খান বা SRK সেলিব্রিটি করদাতাদের মধ্যে শীর্ষস্থানের অধিকারি ছিলেন। কিংখান ২০২৩-২৪ অর্থবছরে ৯২ কোটি টাকার কর প্রদান করে ছিলেন। ২০২৫ অর্থবছরে বচ্চনের অবদান তার থেকে প্রায় ৩০% বেশি। যা তাকে গত বছরের তালিকার চতুর্থ স্থান থেকে প্রায় ৩০% বেশি। যা তাকে গত বছরের তালিকার চতুর্থ স্থান থেকে শীর্ষ স্থানে পৌঁছেছে। ইন্ডাস্ট্রির অন্যান্য উচ্চ আয়কর দাতা সেলিব্রিটিদের মধ্যে থালাপতি বিজয় ৮০কোটি টাকা এবং সালমান খান ৭৫০ কোটি টাকা কর দিয়েছেন বলে জানা যাচ্ছে।

10

পিঙ্কভিলা জানিয়েছে, অমিতাভ বচ্চন ২০২৪-২৫ অর্থবছরে (FY25) জন্য ভারতের সর্বোচ্চ করদাতা হিসাবে ১২০ কোটি টাকার কর প্রদান করেছেন। আর্থিক শৃঙ্খলার জন্য পরিচিত এই প্রবীণ অভিনেতা ১৫ মার্চ, ২০২৫ তারিখে তার চূড়ান্ত অগ্রিম কর কিস্তি ৫২.C কোটি টাকা পরিশোধ করেছিলেন। বচ্চনের আয়ের উৎস একাধিক, যার মধ্যে রয়েছে ফিচার ফিল্ম, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং টেলিভিশান এপিয়ারেন্স। তিনি এখনও ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা। তাঁর শেষ অভিনিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। যেখানে তিনি অশ্বথামা চরিত্রে অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন এবং এই চরিত্রের জন্য তাঁকে ২০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।

তিনি ভেত্তাইয়ানেও অভিনয় করে ৭কোটি টাকা আয় করে ছিলেন। বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি (KBC)-এর মুখ হিসেবেও রয়েছেন। তিনি সিজন ৯-এ প্রতি পর্বের জন্য ২.৯ কোটি টাকা আয় করেছিলেন এবং KBC সিজন ১০-এর প্রতিটি পর্বের জন্য ৩কোটি টাকা। যেখানে ১১ মার্চ শেষ হওয়া KBC সিজিন ১৬-এ অভিনেতা প্রতি পর্বের জন্য ৫কোটি টাকা পেয়েছেন বলে জানা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading