buzywithinfoBuzy With Info
Everything About Business
Foreign Exchange Reserves

দেশের ডলার মজুদে বৃদ্ধি লক্ষ্য করা গেছে! রিজার্ভ কত বৃদ্ধি পেলো এবং মোট রিজার্ভের পরিমাণ কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৫ আগস্ট, ২০২৫ অর্থাৎ শুক্রবার প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে, ৮ আগস্ট,২০২৫- এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪.৭৪ বিলিয়ন ডলার বেড়ে ৬৯৩.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে ১ আগস্ট,২০২৫ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৬৮৮.৮৭ বিলিয়ন ডলারের, যা আবার তার আগের সপ্তাহের তুলনায় ৯.৩২ বিলিয়ন ডলার কম। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, ওই সময় মজুদের কারণে রিজার্ভ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলারের স্তর স্পর্শ করে।

8 3

শুক্রবার প্রকাশিত তথ্য অনুসারে, ৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের একটি প্রধান উপাদান বৈদেশিক মুদ্রার সম্পদ ২.৩৭ বিলিয়ন ডলার বেড়ে ৫৮৩.৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও ডলারের পরিপ্রেক্ষিতে, বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ওই সপ্তাহে সোনার বা গোল্ডের রিজার্ভ ২.১৬ বিলিয়ন ডলার বেড়ে ৮৬.১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সাথে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) ১৬৯ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তথ্য অনুসারে, প্রতিবেদনের সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)- এর কাছে ভারতের রিজার্ভ অবস্থান ৪৫ মিলিয়ন ডলার বেড়ে ৪.৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অবশ্য রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে টাকার তীব্র অবমূল্যায়ন রোধ করার লক্ষ্যে, ডলার বিক্রি সহ তরলতা ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারের উপর নিবিড় নজর রাখে এবং কোনও পূর্ব-নির্ধারিত লক্ষ্য স্তর বা ব্যান্ডের উল্লেখ ছাড়াই বিনিময় হারে অত্যধিক অস্থিরতা নিয়ন্ত্রণ করে কেবল সুশৃঙ্খল বাজার পরিস্থিতি বজায় রাখার জন্য হস্তক্ষেপ করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading