buzywithinfoBuzy With Info
Everything About Business
Apple

অ্যাপল সরবরাহকারী হোন হাই ভারতে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে, আইফোন রপ্তানি বেড়ে যাওয়ায় কী এই প্রস্তাব?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাপল তার আইফোন উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ চীন থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে। আর আগামী বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে তৈরি করার লক্ষ্য। তবে এই পরিবর্তনটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করেছেন। তিনি সম্প্রতি অ্যাপলের CEO টিম কুককে ভারতে নতুন কারখানা নির্মাণ করার পরিবর্তে আমেরিকায় উৎপাদন শুরু করার কথা জানিয়েছেন। শুল্ক এবং বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে ট্রাম্পের মন্তব্য এসেছে। 

8 3

এই সবের মাঝে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল আইফোনের প্রধান সংযোজক হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোং, তার ভারতীয় সহায়ক সংস্থার জন্য ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিবন্ধ। সোমবার (১৯ মে) সামনে আসা স্টক এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, সিঙ্গাপুর-ভিত্তিক ইউনিটের মাধ্যমে বিনিয়োগটি করা হয়েছিল। এছাড়া এই তহবিল বা ফান্ডগুলি দক্ষিণ ভারতে হোন হাই-এর চলমান সম্প্রসারণকে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। যেখানে এটি নতুন সুবিধা তৈরি করছে এবং উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে। অবশ্য এই বিষয় কোম্পানিটি বিস্তারিত জানায়নি। 

কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো আইফোন উৎপাদন নেই। তাই কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার এবং আগামী চার বছরে অভ্যন্তরীণ নিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারতে সম্প্রসারণের পাশাপাশি হোন হাই (ফক্সকন নামে বেশি পরিচিত) মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বিনিয়োগ করছে বলেও জানা যাচ্ছে। এই পদক্ষেপগুলি চীনের তৈরি পণ্যের উপর শুল্কের প্রভাব সহ ভূ-রাজনৈতিক ঝুঁকির এক্সপোজার কমাতে একটি বিস্তৃত কৌশলের অংশ। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading