Article By – সুনন্দা সেন

ব্যবসায়িক দক্ষতার কারণে এশিয়ার সম্পদ তালিকায় (Asia’s Wealth Charts) ভারতীয়রা এখনও প্রাধান্য পাচ্ছেন। যার মধ্যে ছয়জন ব্লুমবার্গে এশিয়ার শীর্ষ ২০ ধনী পরিবারের তালিকায় স্থান পেয়েছে। শীর্ষে রয়েছে ভারতীয় উদ্যোক্তা মুকেশ আম্বানি ও তার পরিবার। এছাড়াও বিশিষ্ট পরিবারবর্গ এই তালিকায় নিজের জায়গা করে নিলেও আদানি পরিবারের নাম নেই। তবে চলুন ভারতীয় পরিবারগুলির এশিয়ান শীর্ষ ২০ ধনী পরিবারে অবস্থান, সম্পদের পরিমাণ সহ নামের বিষয় পরিচিত হওয়া যাক:-
- তালিকার প্রথম স্থানে রয়েছে আম্বানি পরিবার। এই ভারতীয় পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯০.৫ বিলিয়ন ডলার। পরিবারের প্রধান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে মুকেশ আম্বানির নেতৃত্বে পরিচালিত হয়।
- তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের মিস্ত্রি (Mistry) পরিবার। যাদের সম্পদের পরিমাণ ৩৭.৫ বিলিয়ন ডলার। পরিবারের শাপুরজি পালোনজি গ্রুপ ইঞ্জিনিয়ারিং এবং নির্মান সহ একাধিক ক্ষেত্রে কাজ করে। টাটা গ্রুপেও এই পরিবারের যথেষ্ট অংশীদারিত্ব রয়েছে।
- তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের জিন্দাল (Jindal) পরিবার। যাদের মোট সম্পদের পরিমাণ ২৮.১ বিলিয়ন ডলার। বিখ্যাত ওপি জিন্দাল গ্রুপের মালিকানায় রয়েছে। এছাড়া পরিবারটির ইস্পাত, জ্বালানি (এনার্জি), সিমেন্ট এবং স্পোর্টস ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ রয়েছে।
- তালিকায় নবম স্থানে রয়েছে বিড়লা (Birla) পরিবার। ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নিট সম্পদের মালিক আদিত্য বিড়লার গ্রুপের আর্থিক পরিষেবা, ধাতু এবং খুচরা বিক্রেতার মতো শিল্পে আগ্রহী।
এছাড়াও বাজাজ এবং হিন্দুজা (Hinduja) পরিবার তালিকায় রয়েছে। যাদের মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ২০.১ বিলিয়ন ডলার এবং ১৫.২ বিলিয়ন ডলার।




