buzywithinfoBuzy With Info
Everything About Business
India

আত্মনির্ভর ভারত কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে দেশ! মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড স্কিমের লক্ষ্য উৎপাদনের ঘাটতি পূরণ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের উৎপাদন খাতকে আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার এবার নতুন ‘মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড স্কিম’ চালুর পরিকল্পনা করছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য  লক্ষ্য হলো এমন প্রায় ১০০টি পণ্য চিহ্নিত করা, যেগুলি দেশে উৎপাদিত বা তৈরি হয় না। অর্থাৎ যেগুলোর জন্য ভারতকে অন্যান্য দেশের উপর নির্ভর থাকতে হয়। DPIIT সচিব অমরদীপ সিং ভাটিয়া জানিয়েছেন, সরকার শিল্পমহলের সঙ্গে মিলে এমন পণ্যের তালিকা তৈরি করছে যেগুলিতে ভারতের উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা বেশি। 

8 3

তার মতে নির্বাচিত সেই পণ্যের তালিকার মধ্যে রয়েছে অটো সেক্টরের অ্যাক্সেল, মোটর সাইকেলের যন্ত্রাংশ এবং বিভিন্ন ইন্টারমিডিয়েট কম্পোনেন্টও। সরকার ইতিমধ্যে ইস্পাত খাতে একটি পাইলট প্রকল্প চালিয়ে ইতিবাচক ফল পেয়েছে। আর আশা করা হচ্ছে ব্র্যান্ড স্কিমটি শুধু ভারতীয় উৎপাদনের পরিচয় বিস্তার করবে না, পাশপাশি পণ্যের গুণমান এবং দেশীয় ভ্যালু অ্যাডিশানও নিশ্চিত করবে। তাই এই পদক্ষেপ সফল হলে দেশের উৎপাদন খাত শক্তিশালী হবে এবং বিশ্ববাজার ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের প্রসার সুদৃৃঢ় হবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের “মেড ইন ইন্ডিয়া” বা আত্মনির্ভর ভারত নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ বর্তমানে ভারত ইলেকট্রনিক্স, অটো কম্পোনেন্ট, সেমিকন্ডাক্টর এবং বিভিন্ন শিল্প কাঁচামালের ক্ষেত্রে এখনও বড় মাত্রায় আমদানির উপর নির্ভরশীল। সরকার চাইছে দেশীয় MSME ও মাঝারি শিল্পগুলিকে উৎপাদন চেইনের গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসতে। সরকার আরও বলছে, সাম্প্রতিক ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা FTA-গুলি ভারতীয় শিল্পের জন্য নতুন রপ্তানি বাজারের সুযোগ দেবে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশীয় কোম্পানিগুলিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading