buzywithinfoBuzy With Info
Everything About Business
Blinkit

ব্লিঙ্কিট থেকে শুরু করে জিপ্টো, কুইক কমার্স প্ল্যাটফর্মগুলিতে মিলছে আকর্ষণীয় ছাড়! আগামীতেও কী গ্রাহকরা এমন আকর্ষণীয় ছাড়ের সুবিধা পাবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

তীব্র গতিতে বাড়ছে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা। পরিষেবাটির অধীনে অর্ডার দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইনের মাধ্যমে পণ্যের ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পাশাপাশি কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে এই খাতে ব্যবসায়িক প্রতিযোগিতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন রিটেলার অ্যামাজন এবং ফ্লিপকার্টের প্রবেশের ফলে কুইক কমার্স সেগমেন্টে ব্যবসায়িক প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। এমন অবস্থায় কয়েকটি কুইক কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের আকর্ষণীয় অফার প্রদান করছে। 

July 18 New in article ads By Sir

আগামীতে এই ছাড়ের প্রতিযোগিতা আরও তীব্র আকার ধারণ করবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কারণ চলতি মসে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন বিভাগ জুড়ে গড় ছাড়ের পরিমাণ সর্বোচ্চ খুচরা মূল্যের উপর ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যা দুই বছর আগে ১০% ছিলো। এমনকি দুগ্ধজাত ও মুদিখানার পণ্যের বিভাগেও প্রাপ্য ছাড়ের পরিমাণ ১০%- এর নীচেই ছিল। যা এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে প্রকাশিত তথ্যে মাধ্যমে। অর্থাৎ সামান্য সময়ের ব্যবধানেই এই প্ল্যাটফর্মগুলিতে ছাড়ের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যা কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তার প্রসার করছে। 
বিশেষজ্ঞদের ধারণা যে আগামী দিনে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির সংখ্যার সাথে ছাড়ের সুবিধাও বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে এলারা ক্যাপিটাল–এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট Karan Turani (কারান তুরানি) জানিয়েছেন, “কুইক কমার্স সেগমেন্টের ক্ষেত্রে ছাড় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ক্রমবর্ধমান ভাবে বাড়তে প্রতিযোগিতা। বর্তমানে এই খাতে আটটি সংস্থা রয়েছে যেগুলি কঠিন ব্যবসায়িক প্রতিযোগিতার সম্মুখীন হয়ে পড়েছে। তাই বিশেষজ্ঞ মহল বলছে যতদিন না রা চার থেকে পাঁচটি সংস্থাকে একত্রিত করা হচ্ছে ততদিন এবিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছান যাবে না। এছাড়া যতক্ষন পর্যন্ত না এই খাতে প্রতিযোগিতার তীব্রতা কমছে, অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলেও ছাড়ের সুবিধা অব্যাহত থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading