buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

ভারতীয় বৃহৎ ঋণদাতার তরফ থেকে এল বড় খবর! AI ফিনটেক প্রজেক্টের ফাইন্যান্স ইউনিট তৈরি করতে চলেছে SBI

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

একজন সিনিয়র এক্সিকিউটিভের মতে, দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্ট, ই-কমার্স এবং ফিনটেকের মতো নতুন যুগের শিল্প (new age industries) গুলির জন্য প্রকল্প অর্থায়ন সমাধান পরিচালনা করছে। যার জন্য একটি ইউনিট স্থাপন করার পরিকল্পনা চলছে। SBI-এর ব্যবস্থাপনা পরিচালক (external consultant) অশ্বিনী কুমার তেওয়ারি বলেন, পাবলিক সেক্টর ব্যাংকটি এক বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা করছে এবং এতে কর্মী নিয়োগের জন্য ‘বিশেষজ্ঞ পেশাদারদের’ নিয়োগ করবে।

10

এই প্রকল্পটি ব্যাংকের প্রকল্প অর্থায়ন এবং কাঠামোগত ইউনিটের কাজকে বৈচিত্র্যময় (ডাইভারর্সিফাই) করতে সাহায্য করবে। যা অবকাঠামোগত ক্ষেত্রে বৃহৎ প্রকল্পগুলির মূল্যায়ন, কাঠানো এবং ফান্ড প্রদান করে। তথাকথিত নিউ এজ ইন্ডাস্ট্রিস এবং রিনাওয়েবেল এনার্জি সেক্টরগুলিতে ঋণ প্রদান ক্রমবর্ধমানভাবে SBI-এর প্রকল্প অর্থায়ন পোর্টফোলিওর একটি বৃহৎ অংশ তৈরি করছে। এই খাতগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যয়ের বৃদ্ধি দ্বারা উপবৃত হবে।
ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ অর্থবছরে SBI তার প্রকল্প অর্থায়ন ও কাঠামোগত ইউনিটের মাধ্যমে মোট ৪৮টি বৃহৎ প্রকল্পে অর্থায়ন করেছে। তিওয়ারি বলেন, প্রকল্প অর্থায়নের জন্য উৎকর্ষ কেন্দ্র (Center of excellence for project financing) নামে পরিচিত এই ইউনিটটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথেও আন্তর্দৃষ্টি ভাগ করে নেবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading