buzywithinfoBuzy With Info
Everything About Business
Export

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সামনে এলো বড় খবর! পাকিস্তানে ভারতের রপ্তানি ৫ বছরের সর্বোচ্চে পৌঁছেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেও ২০২৪ সালে পাকিস্তানে ভারতের পণ্য রপ্তানি পাঁচ বছরের সর্বোচ্চ ১২০৬.২৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ২২ এপ্রিল জম্বুও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আলোচনায় এসেছে। পাশাপাশি উত্তেজনা আরও বেড়েছে। এর মাঝে জাতি সংঘের বাণিজ্য ও উন্নয়ন দ্বারা প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে যে, পাকিস্তানে ভারতীয় রপ্তানি শেষবারের মতো ২০১৮ সালে বেশি ছিল। সেইসময় ২,৩৪৬.৩৬ মিলিয়ন ডলারের রপ্তানি করেছিলো দেশ।

July 18 New in article ads By Sir

২০২৩ সালে দুই দেশের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ৫৩০.৯১ মিলিয়ন ডলার থেকে ২০২৪ সালে ১২৭.২১% বেড়ে ১.২০৬.৭৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। নয়াদিল্লী বেশ কয়েক বছর ধরে ইসলামাবাদের সাথে বিশাল বাণিজ্য উদ্ধৃত্ত বজায় রেখে আসছে। পাকিস্তানে ভারতের শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে জৈব রাসায়নিক, ওষুধজাত পণ্য, চিনি এবং মিষ্টান্ন (Confectionery)। অন্যদিকে ইসলামাবাদ ভারতে পোশাক, নুন বা লবন, সালফার, চুন এবং সিমেন্ট পাঠায়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর ২০% শুল্ক বৃদ্ধি করে। যার মধ্যে ফ্রেশ ফল, সিমেন্ট, পেট্রোলিয়াম পণ্য এবং খনিজ আকরিকের প্রত্যাহার করা হয়। 

এই সিদ্ধান্তের ফলে ভারতে পাকিস্তানের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৯ সালে পাকিস্তানের রপ্তানি ৫৪৭.৪৭ মিলিয়ন ডলার থেকে ২০২৪ সালে মাত্র ০.৪৮ মিলিয়ন ডলারে নেমে আসে। এরপর জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিলের পর, ২০১৯ সালের আগস্টে পাকিস্তানও ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে, মুদ্রাস্ফীতির উদ্বেগের কারণে ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে কিছু নির্দিষ্ট জিনিসপত্রের জন্য সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। যার জন্য ২০২০ সালের তুলনায় ২০২৪ সালে পাকিস্তানে ভারতের রপ্তানি ৩০০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading