Article By – সুনন্দা সেন

ভারতের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ‘আদানি গ্রুপ’ -কে ঘিরে আমেরিকায় চলা সিভিল ও ক্রিমিনাল মামলাগুলি বন্ধ করার সীদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, US প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে এবং প্রায় ১৫,০০০ চাকরি জেনারেট করার প্রতিশ্রুতির পরেই এই বড় সিদ্ধান্ত সামনে এসেছে। মার্কিন তদন্তকারী সংস্থা আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখছিল। এর মধ্যে ছিল –
- মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা
- সৌরবিদ্যুৎ প্রকল্প (Solar Power Projects)-এ ঘুষ সংক্রান্ত তদন্ত
- কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়
রয়টার্সের নতুন রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশানের সঙ্গে একটি আর্থিক সমঝোতার পর বেছেছে গৌতম আদানি ও তার গ্রুপ। পাশাপাশি আদানি গ্রুপ আমেরিকায় বিশাল ডেটা সেন্টার, গ্রিণ এনার্জি, বন্দর ও অবকাঠামো এবং সাপ্লাই চেইনের মতো বড় প্রকল্প গড়ার মাধ্যমে বিশাল বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ প্রায় ১৫,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে। আর এই পুরো বিষয় কেবল আদানি গ্রুপ নয়, ভারতের আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খবর সামনে আসতেই আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারে জোরদার উত্থান দেখা যায়। বিশেষ করে—
- Adani Green Energy
- Adani Enterprises
- Adani Ports and Special Economic Zone
এই সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। বিশ্লেষকদের মতে, মার্কিন মামলার চাপ কমলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরতে পারে। তবে দীর্ঘমেয়াদে আদানি গ্রুপের আর্থিক স্বচ্ছতা ও ঋণের অবস্থান এখনও নজরে থাকবে।




