buzywithinfoBuzy With Info
Everything About Business
Chat gpt

প্রযুক্তি খাতের নতুন অধ্যায়! ভারতের AI নেতৃত্বের বড় দায়িত্ব পেলেন চ্যাট GPT নির্মাতা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের প্রযুক্তি জগতে বড় নেতৃত্ব পরিবর্তনের সাক্ষী থাকল এই সপ্তাহ। উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজিৎ সিং পদত্যাগ করেছেন এবং আগামী সেপ্টেম্বর থেকে চ্যাটজিপিটি (Chat GPT) নির্মাতা Open AI-এর ভারতীয় কার্যক্রমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় ১১ বছর আগে উবারে যোগ দেওয়া প্রভজিৎ সিং (Prabhjeet Singh) সংস্থাটির ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে উবার ভারতে অটো, মোটো এবং অন্যান্য পরিষেবার বিস্তার ঘটায়।

5 2

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বাজারে তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সম্প্রসারণে পরিকল্পনা আগের মতোই চলবে এবং প্রভজিৎ সিংয়ের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। অন্যদিকে Open AI জানিয়েছে, ভারতের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রভজিৎ সিং দেশের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহক বৃদ্ধি, কর্পোরেট পরিষেবা, কৌশলগত অংশীদারিত্ব, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ এবং সামগ্রিক অপারেশন পরিচালনা (Overall Operation Management)-এর দায়িত্বে থাকবেন।

এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। কারণ ভারত এখন Open AI-এর অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার (Fast growing market)। ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে স্টার্টআপ, বড় সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রেই AI ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে এই পরিবর্তনের গুরুত্বও অনেক। একদিকে এটি উবারের মতো বড় প্রযুক্তি সংস্থায় নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে Open AI ভারতের AI বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সম্প্রসারণের স্পষ্ট বার্তা দিচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading